৫২কুড়িগ্রাম প্রতিনিধি।।
‘শ্রমিক- মালিক ভাই ভাই-সোনার বাংলা গড়তে চাই’ এই শ্লোগানকে বুকে ধারণ করে কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকালে ঘোষপাড়াস্থ জেলা আওয়ামীলীগ কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করেন জেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক এমপি মো: জাফর আলী।
পরে জেলা প্রশাসনের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি বিজয় স্তম্ভ থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে শহীদ মিনার চত্বরে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোছা: সুলতানা পারভীন, জেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক এমপি মো: জাফর আলী, ডিডিএলজি রফিকুল ইসলাম সেলিম, সিভিল সার্জন ডা: এসএম আমিনুল ইসলাম, সদর ইউএনও আমিন আল পারভেজ, শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু, মটর শ্রমিক ইউনিয়ন সভাপতি মজিদুল সর্দার, সাধারণ সম্পাদক রাসেল আহমেদ প্রমুখ।