ইয়ামিন হোসেন, ৫২ ভোলা থেকে।।
বাণিজ্য মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাবেক শিল্প ও বাণিজ্য মন্ত্রী ও ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, খুব শিগ্রই পেয়াজের দাম স্বাভাবিক হয়ে যাবে। দেশে আরো ৫০ হাজার মেট্রিক টন পেয়াজ আসছে সেটা এলেই পেয়াজের চাহিদা পুরন হয়ে যাবে।
তিনি বলেন, ভারত পেয়াজ রপ্তানী বন্ধ করে দিয়েছে এছাড়াও পৃথিবীর বহু দেশে এবার পেয়াজের উৎপাদন কম হয়েছে, আমদানীর নির্ভরশীল দেশে যদি আমদানী বন্ধ হয়ে যায় তাহলে তো প্রভাব কিছুটা পড়বেই।
শুক্রবার (১৫ নভেম্বর) দুপুরে ভোলা সদরের ইলিশা ইউনিয়নে ঘুর্ণিঝড় বুলবুলের ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রান বিতরণকালে তিনি এ কথা বলেন। তিনি বলেন, আমি যখন বাণিজ্যমন্ত্রী ছিলাম তখন বাৎসরিক চাহিদা, উৎপাদন ও ঘাটতি নিরুপন করেই ৪/৫ মাস পূর্বে পদক্ষেপ নেয়া হতো কিন্তু এখন হয়ত সেটি আমরা ঠিকভাবে অনুমান করতে পারিনি। এ থেকে আমাদের শিক্ষা নিয়ে ভবিষ্যতে এগিয়ে যেতে হবে। কারন আমাদের প্রতিটি পণ্য যেমন ভোজ্যতেল ও চিনি আমদানী করতে হয়।
এসময় তোফায়েল আহমেদ ক্ষতিগ্রস্থ প্রত্যেক পরিবারকে নগত ৬ হাজার টাকা, ২ ভান করে টিন ও ৩০ কেজি করে চাল প্রদান করেন। এ সময় ভোলার জেলা প্রশাসক মাসুদ আলম ছিদ্দিক, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, জেলা আ’লীগের যুগ্ম সম্পাদক জহিরুল ইসলাম নকিব, সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, ইলিশা ইউনিয়ন এর চেয়ারম্যান হাছনাঈন আহমেদ হাসান মিয়াসহ দলীয় অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন