৫২, গাজীপুর অফিস।।
গত ২০ ডিসেম্বর (শুক্রবার) সন্ধ্যা ৭:৩০ ঘটিকার সময় গাজীপুর মহানগরের কাশিমপুর থানাধীন মোজারমিল তেঁতুইবাড়ী এলাকায় অনন্যা ফিস পার্কের ভিতরে রাস্তার পাশে অজ্ঞাত যুবকের মারাত্বক রক্তাক্ত জখম অবস্থায় পরে থাকতে দেখে, পথচারীরা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে নিয়ে যায়।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অজ্ঞাত যুবকটি মারা যায়। মৃত্যুর পূর্বে যুবকটি তার নাম-পরিচয় বলে যেতে পারেনি। কোন সহৃদয়বান ব্যক্তি যুবকটির পরিবারের সন্ধান পেলে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ, কাশিমপুর থানায় যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হইল।
যোগাযোগঃ ০১৭৬৯-৬৯৫৪৮৯ ডিউটি অফিসার, কাশিমপুর থানা, জিএমপি গাজীপুর।