মানিক মিয়া (সদর প্রতিনিধিঃ)
দেশ যখন করোনা ভাইরাস জনিত কারণে সাধারণ জনগণ আতঙ্কে হুম কোয়ারেন্টাইনে কঠিন জীবন যাপন করছেন, এমন সময়ে অসহায় মানুষের পাশে এসে দাঁড়ালেন গাজীপুর জেলার গণমানুষের আস্হার প্রতীক ও মানবতা প্রেমিক জেলা পুলিশ সুপার জনাব শামসুন নাহার পি পি এম।
বুধবার (২ এপ্রিল) গাজীপুর সদর থানাধীন বাঘের বাজারে ও দরগারচালা এলাকায় বিকাল ৫ টায় গাজীপুর জেলা পুলিশ সুপার শামসুন নাহারের নেতৃত্বে পুলিশের পক্ষ থেকে গৃহ বন্দি গরীব ও অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী ঘরে ঘরে পৌঁছে দেওয়া হয়।
এসময় ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি জনাব নূরে আলম মিনা উপস্থিত ছিলেন। জনগণকে করোনা ভাইরাস নিয়ে ভয় না পেয়ে প্রতিরোধের জন্য বাংলাদেশ পুলিশ সচেতন মূলক কাজ করে যাচ্ছে এবং জাতির এ ক্রান্তিলগ্নে আমরা সব সময় পাশে আছি এবং থাকবো। মরণ গাতিক করোনা ঠেকাতে জনসচেতনতার লক্ষে গাজীপুর জেলা পুলিশ রাত-দিন মাইকিং করে করোনা ভাইরাসের বিষয়ে নানা প্রচারণা অব্যাহত রেখেছেন।
এসময় জয়দেবপুর থানার অফিসার ইনচার্জ জাবেদুল ইসলামকে নিরলস ভাবে কাজ করতে দেখা যায়।
পুলিশ সুপার শামসুন নাহার বলেন, করোনার বিষয়ে আতংকিত না হয়ে সচেতন হয়ে সবাইকে ঘরে থাকার থাকতে হবে।
তাছাড়া বিশেষ প্রয়োজন ছাড়া বাসা থেকে বাহির না হতে বলা হয়। জরুরী প্রয়োজনে পুলিশের সহযোগিতা নিতে অনুরোধ জানান।
এসময় পুলিশ, সাংবাদিক ও সাধারণ জনগণ সকলকে সামাজিক দূরত্ব বজায় রেখে কাজ করা এবং চলাচল করতে বলা হয়। করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত না হয়ে জণসমাগম এড়িয়ে চলতেও বলা হয়।