মামুন হোসেন, ৫২ গাজীপুর।।
গাজীপুরের শ্রীপুুর উপজেলার রাজেন্দ্রপুর উচ্চ বিদ্যালয়ে ২০২০ সালের বার্ষিক ক্রীড়া বিচিত্রা ও পুরস্কার বিতরণি অনুুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুুর- (৩), আসনের মাননীয় সংসদ সদস্য, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি, গাজীপুুর জেলা আ’লীগের সাধারণ সম্পাদক মুহাঃ ইকবাল হোসেন সবুজ।
অনুষ্ঠানটি উদ্বোধন করেন শ্রীপুর উপজেলা চেয়ারম্যান ও শ্রীপুর উপজেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব এ্যাড. শামসুল আলম প্রধান। এতে সভাপতিত্ব করেন রাজাবাড়ী ইউঃ (৮নং) পরিষদের চেয়ারম্যান ও রাজেন্দ্রপুর উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ফারুক হোসেন।
সহকারী শিক্ষক নজরুল ইসলাম ও জানে আলম সুমনের সঞ্চালনায় অন্যানের মধ্যে গাজীপুর জেলা পরিষদের (৬নং ওয়ার্ড) সদস্য নুরুল ইসলাম শিমুল, আ’লীগ নেতা আবু সাঈদ কামাল, আ’লীগ নেতা মজনুল হক মজনু, আ’লীগ নেতা জজ মিয়া শেখ, ফেরদৌস কাজী, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আকরাম, মোস্তফা ফকির, জয়নাল আবেদীন খান, ফকির মোরশেদ আলম সহ আ’লীগের অঙ্গ- সংগঠনের নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আসকর মাষ্টার- ক্রীড়া ও বিচিত্রা অনুষ্ঠানে উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
উল্লেখ্য, ব্যাপক পরিসরে বিদ্যালয় ফুটবল খেলার মাঠে (২৮ ও ২৯ জানুঃ) অনুষ্ঠানটি হয়।