শ্রীপুর (গাজীপুর) সংবাদদাতা।।
গাজীপুরের শ্রীপুরে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে শনিবার দুপুরে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে পৌর এলাকার কেওয়া তমির উদ্দিন আলিম মাদরাসার বেগম আয়েশা অডিটরিয়ামে আলোচনাসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সবুজের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় উপ কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক সহ সম্পাদক আলহাজ্ব এড. জামিল হাসান দূর্জয়। আলোচনা সভা ও মিলাদ মাহফিলে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আ’লীগের যুগ্ম সম্পাদক এড. হারিছ উদ্দিন আহম্মেদ, উপজেলা চেয়ারম্যান আব্দুল জলিল, উপজেলা আ’লীগের সভাপতি এড. শামসুল আলম প্রধান, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বুলবুল, সাংগঠনিক সম্পাদক এড. জাকির হোসেন খান মামুন, পৌর আ’লীগের সভাপতি রফিকুল ইসলাম মন্ডল, সাধারণ সম্পাদক শেখ মো: নজরুল ইসলাম, এড. হারুন অর রশিদ ফরিদ, মনিরুজ্জামান জামান, জাহিদুল ইসলাম রবিন, জাকিরুল হাসান জিকু, রফিকুল হাসান খান শিমুল, আব্দুর রহিম, মজিবুর রহমান, মাহফুজুর রহমান প্রমূখ। আলোচনা শেষে মিলাদ মাহফিল ও গণভোজের আয়োজন করা হয়।