৫২ মফস্বল ডেস্ক।।
গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া, বাঘেরবাজার এলাকায় দীর্ঘদিন যাবত চলছে যাত্রার নামে জুয়া , হাউজী ও অশ্লীল নৃত্য এবং সম্প্রতি আবাসিক হোটেলের আড়ালে পতিতাবৃত্তি ।
এ সকল কর্মকান্ড বন্ধের দাবীতে মানবন্ধন করেছেন ধর্মপ্রান মুসূল্লী, সুশীল সমাজ ও রাজনিৈতক নেতৃবৃন্দ। গতকাল বৃহস্পতিবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হোতাপাড়া এলাকায় এ মানবন্ধন করা হয়।
তৌহিদী জনতার ব্যনার অনুষ্ঠিত মানবন্ধনে সভাপতিত্ব করেন রমজান আলী জামে মসজিদের ইমাম মুফতি আরিফ বিল্লাহ। বক্তব্য রাখেন ভাওয়ালগড় ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক শেখ মোহাম্মদ এমদাদ মেম্বার, ভাওয়ালগড় ইউনিয়ন জাতীয় পার্টির সাধারন সম্পাদক বিল্লাল হোসেন, মনিপুর মুস্তাফিয়া দাখিল মাদ্রাসার সুপার এ, কে,এম আব্দুর রহমান, মনিপুর মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুফতি আসাদুজ্জামান নূরী, ভাওয়ালগড় ইউনিয়ন আ’লীগের সদস্য ডা. আবুল হোসেন, জাতীয় ছাত্রসমাজ ভাওয়াল বদরে আলম সরকারী কলেজ শাখার সভাপতি শহিদুল ইসলাম শান্ত, গাজীপুর সদর উপজেলা প্রেসক্লাবের কোষাদক্স্য ডা. লাভলু মিয়া, রুদ্রপুর জামে মসজিদের ইমাম মাওলানা আ: মতিন, সাংবাদিক ওবাইদুল ইসলাম, আরিফ খান, খালেক মিয়া, বাজারের ব্যবসায়ী জালাল , জাহাঙ্গীর, মনির, সালাহ উদ্দিন ভূইয়া, হাফেজ মোজাম্মেল প্রমুখ।