৫২ গাজীপুর অফিস।।
গাজীপুরে অপহরণের ১৩ দিন পর ১৬ বছর বয়সের এক নারীকে উদ্ধার করে কাশিমপুর থানা পুলিশ। ২৫ শে নভেম্বর সকাল আনুমানিক সাড়ে ১০ টায় গাজীপুর মহানগর কাশিমপুর থানাধীন মোজারমিল হাজী দুদু দেওয়ান মডেল স্কুল এন্ড কলেজের সামনে থেকে ১৬ বছর বয়সের এক নারী অপহরণ হয়, সে ওই থানার তেতুইবাড়ী আবু বক্কর সিদ্দিকীর বাড়ীর ভাড়াটিয়া এবং ওই এলাকার মোঃ নুরুল ইসলামের মেয়ে। এ বিষয়ে গত ২ ডিসেম্বর ভিকটিমের বাবা নুরুল ইসলাম বাদী হয়ে কাশিমপুর থানায় অপহরন মামলা দায়ের করে। কাশিমপুর থানার অফিসার ইনচার্জ আকবর আলী খানের নির্দেশনায় মামলার তদন্তকারী কর্মকর্তা মোঃ সাইদুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ, সিরাজগঞ্জ সদর থানা পুলিশের সহায়তায় সিরাজগঞ্জ জেলার সদর থানাধীন একঢালা গ্রামের পুর্নবাসনকেন্দ্র এলাকায় অভিযান চালিয়ে ৮ ডিসেম্বর রাত ৩টার দিকে ভিকটিম মোসাঃ মিলি খাতুনকে উদ্ধারসহ রহিম বাদশা নামের এক অপহরণ কারীকে আটক করে।
আটককৃত মোঃ রহিম বাদশা (২০) সিরাজগঞ্জ জেলার সদর থানার ডিগ্রীপাড়া গ্রামের মোঃ আবুল কালামের ছেলে। রহিম বাদশাকে ৯ ডিসেম্বর (সোমবার) অপহরণ মামলায় বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।