সাকিব/৫২মফস্বল ডেস্ক।।
গাজীপুর সদর উপজেলার সিটপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে শনিবার দিবাগত রাতে ইছালে ছাওয়াব উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বাদ আসর থেকে রাতব্যাপী ওয়াজ-নসিহত, জিকির-আজকার ও আধ্যাত্মিক আলোচনা অনুষ্ঠিত হয়। মাহফিলে সভাপতিত্ব করেন জনাব মোঃ রেজাউল হক সভাপতি, সিটপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ কমিটি । মাহফিলে প্রধান বক্তা হিসেবে ওয়াজ করেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও প্রখ্যাত মুফাচ্ছেরে কুরআন হযরত মাওঃ আবুল কালাম আজাদ খতিব, সিটপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ,বিশেষ বক্তা হিসেবে ওয়াজ করেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওঃ ক্বরী আব্দুল বাছেদ গোলজারী খতিব, চাঁনদরাটি ফকিরবাড়ী কেন্দ্রীয় জামে মসজিদ, ভালুকা ময়মনসিংহ।দ্বীন ও ইসলামের গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেন। মাহফিলে দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া মোনাজাত করা হয়। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন আব্দুল কাদির সিকদার সাধারন সম্পাদক, সিটপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ কমিটি।মাহফিল পরিচালনা করেন, হযরত মাওঃ মোঃমোস্তফা কামাল খতিব, ডগরী আদশ উচ্চ বিদ্যালয় জামে মসজিদ।আখেরি মোনাজাত শেষে তবারক বিতরণের মাধ্যমে মাহফিলের কার্যক্রম শেষ করেন।