মামুন হোসেন ৫২, গাজীপুর থেকে।।
গাজীপুরের শ্রীপুর উপজেলার একটি কবরস্থান থেকে ৩টি কঙ্কাল চুরি হয়েছে। গতকাল (বৃহস্পতিবার) দিবাগত রাতে রাজাবাড়ী ইউনিয়নের বনানী প্রগতি (নোওয়াগাঁও) সংঘের মাঠের পূর্ব পাশের কবরস্থানে এ ঘটনা ঘটে।
আজ (২০ ডিসেম্বর) শুক্রবার বিকেলে স্থানীয় এক ব্যক্তি নিজের বাবার কবর পরিচর্যা করতে গিয়ে কঙ্কাল চুরির বিষয়টি বুঝতে পারে। পরে এলাকায় জানাজানি হয়।
সরেজমিনে গিয়ে দেখা যায়, দুর্বৃত্তরা ৩টি কবরের একই দিক দিয়ে খুড়ে কঙ্কাল চুরি করে নিয়ে গিয়েছে।
স্থানীয় বাসিন্দা মোঃ রফিকুল ইসলাম জানান, এ কবর স্থানে মোট ৮৩টি কবর রয়েছে। তাছাড়াও দীর্ঘদিন ধরে আশে পাশের অনেক মৃত ব্যক্তিকে এখানে দাফন করা হয়েছে।
তিনি, কবর গুলি দেখিয়ে বলেন স্থানীয় মোঃ ওয়াহেজ উদ্দিনকে ৩ বছর পূর্বে এখানে দাফন করা হয়, সুরত আলীকে ওরফে হুরু ১ বছর আগে ও নুরী আক্তারকে আনুমানিক ৭ মাস আগে এখানে দাফন করা হয়েছে। এখন তাদের কঙ্কাল চুরি হয়ে গেছে। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে।
স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ আলী বলেন, “ঘটনাটি খুবই ন্যক্কারজনক ও বেদনাদায়ক।”
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী খান বলেন, বিষয়টি আমার জানা নেই তবে খোঁজ নিয়ে দেখছি।