৫২ গাজীপুর থেকে।।
গাজীপুরের রাজেন্দ্রপুর সদর বিট অফিস থেকে চুরির প্রস্তুতিকালে মাছুম নামের একজনকে আটক করে থানায় সোপর্দ করেছে বন প্রহরী শাহজালাল ও বাগান মালী আলমগীর।
আটককৃত মাছুম মিয়া (২২) পাকুন্দিয়া, কিশোরগঞ্জ জেলার শামসুল আলমের ছেলে।
বন প্রহরী শাহজালাল জানান, গত ৩১শে অক্টোবর গাজীপুর সদর বিট অফিসের রেঞ্জ কর্মকর্তার রুমে জানালার গ্রীল ভেঙে আলমারী ভাঙ্গাচুরা ও বিভিন্ন ফাইলের কাগজপত্র এলোমেলো করে অজ্ঞাত লোকজন। এ ব্যাপারে শ্রীপুর থানায় রেঞ্জ অফিসার হারুন অর রশিদ একটি সাধারণ ডায়েরি করেন। কয়েকদিন আগে এমন ঘটনায় তারা পাহারার ব্যাবস্থা করেন। ৫ নভেম্বর দিবাগত রাত আনুমানিক ১:৪৫ দিকে বিট অফিসের কাটা তারের বেড়া পেরিয়ে লোহার পাইপ হাতে একজন লোক আসতে দেখেন। সম্পূর্ণ বিট অফিসে কাটা তারের বেড়া থাকায় খুব সহজে চোরকে ধরতে পারেন। এবং রাজাবাড়ি এলাকায় ডিউটিরত এএসআই সায়েদুর ইসলামের হাতে তুলে দেন। এএসআই সায়েদুর ইসলাম বলেন, চোরকে আটক করে থানায় নেয়া হয়েছে এবং মামলা প্রক্রিয়াধীন।