৫২ তথ্য প্রযুক্তি ডেস্ক।।
শেখ হাসিনার উদ্দোগ গড়ে গড়ে বিদ্যুৎ,দেশ প্রেমের শপথ নিন দূর্নীতিকে বিদায় দিন শ্লোগানকে সামনে রেখে ।গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতির রাজেন্দ্রপুর জোনাল অফিস আজ বুধবার সকালে এক র্যালি ও আলোচনা সভা করেন।
রাজেন্দ্রপুর জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার খোন্দকার মাহমুদুল হাসান বলেন, আমাদের জোনাল অফিসের আওতা দিন থেকে সংযোগ নিতে গ্রাহকদের হয়রানী থেকে রক্ষাসহ দালাল প্রতিহত করার জন্য স্পট মিটারিং প্রোগ্রাম এর মাধ্যমে সংযোগ দেয়া হয়। নিজস্ব স্থাবরে সংযোগের ক্ষেত্রে নুন্যতম ৬০০ টাকা প্রদান করে আবাসিক মিটারের সংযোগ দেয়া হয়। তিনি দালালদের প্রতারনার শিকার না হয়ে সরাসরি বিদ্যুৎ অফিসে যোগাযোগ করার জন্য গ্রাহকদের আহব্বান করেন।১৫ জুন হতে এ ধারাবাহিকতায় পল্লী বিদ্যুৎ সংযোগের কার্যক্রম অব্যাহত থাকবে ,অফিসটি দালাল মুক্ত বলে জানান।
এজিএম(ওএন্ডএম)শাহিনা আক্তার জানান,গ্রাহক সংখ্যা ৪৫,০২৯ জন এদের সেবা দেয়ার জন্য এই জোনাল অফিসের আওতা দিন আরও দুইটি এরিয়া অফিস ও একটি অভিযোগ কেন্দ্র রয়েছে।এখান থেকে প্রতি মাসে ১০০০-১৫০০ মিটার লাগানো হচ্ছে।এনফোর্সমেন্ট কো-অর্ডিনেটর সাখাওয়াৎ হোসেন,জাহাঙ্গীর আলম জুনিয়র ই্ঞ্জিঃ(ওএন্ডএম),সহঃজুনিয়র ই্ঞ্জিঃ(ওএন্ডএম)আল আমিন সরকার,সহঃজুনিয়র ই্ঞ্জিঃ(ওএন্ডএম)মুকবুল হোসেন,হিসাব রক্ষক(রাজস্ব)মজিবুর রহমান,বিলিং সুপারভাইজার আছমা আক্তার প্রমুখ।