ওবাইদুল ইসলাম গাজীপুর প্রতিনিধি।।
গাজীপুরে বাঘেরবাজার উচ্চ বিদ্যালয়ে মাঠে আজ ১৮আগস্ট বৃহস্পতিবার সর্ব কালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালীর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জাতীয় শোক দিবস উপলক্ষে ভাওয়ালগড় ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে ৪১ তম শাহাদৎ বার্ষিকী এবং জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্য়াদায় সাথে দোয়া ও মিলাদ মাহফিলের মধ্যে দিয়ে পালন করা হয় ।উক্ত অনুষ্ঠানে ইউনিয়ন আওয়ামীলীগের আহ্বায়ক আলহাজ্ব রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গাজীপুর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক শ্রীপুর উপজেলার পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ইকবাল হোসেন সবুজ।