মানিক মিয়া (সদর প্রতিনিধিঃ)
দেশের এই ক্রান্তিলগ্নে করোনা ভাইরাস মোকাবিলায় সরকার সামাজিক দূরত্ব বজায় রেখে কাজ কর্ম করার জন্য বারবার নির্দেশ দিয়ে আসছেন, ঠিক তখনই কারখানাগুলো শ্রমিকদেরকে বেতন দেওয়ার জন্য এক সাথে জড়ো করেছেন।
গাজীপুরে সদর উপজেলা ভাওয়ালগড়ের শিরিরচালা এলাকায় অবস্থিত মন্ডল ইষ্টিমেটস লিমিটেড নামক একটি কারখানায় সামাজিক দূরত্ব বজায় না রেখেই দেওয়া হচ্ছে তাদের বেতন।
বুধবার (৮ এপ্রিল) সকাল ১১ টার দিকে কারখানার সামনে অবস্থান করে এসব শ্রমিকরা। পরে বেলা ১২ টার দিকে তাদেরকে বেতন দেওয়ার জন্য কারখানা সামনে অবস্থান করতে বলেন কারখানা কর্তৃপক্ষ। এমনটাই জানিয়েছেন অবস্থানরত শ্রমিকরা।