৫২ মফস্বল ডেস্ক।।
আজ সকাল ১০.৩০মিনিটে গাজীপুরের রাজেন্দ্রাপুরে হরাইজন গ্রুপের সাবাহ সোয়েটার শ্রমিকেরা ১১দিন ছুটির দাবিতে সকালে বিক্ষোভ করেন।
জানা যায় হরাইজন গ্রুপের সাবাহ সোয়েটার কারখানার শ্রমিকেরা প্রতিদিনের মতন কাজে যোগদান করে কারখানায় কাজ করতে থাকেন।কর্তৃপক্ষ ঈদ উপলক্ষে ৬ দিনের ছুটি ঘোষণা করলে অসন্তোষ ছড়িয়ে পড়ে শ্রমিকদের মধ্যে।একই গ্রুপের পাশে থাকা গার্মেন্ট শ্রমিকদের ১১দিন ছুটি ঘোষণা দেয়া হয়। এরপরেই তারা কাজ ছেড়ে কর্তৃপক্ষের কাছে আসে। কর্তব্যরত সোয়েটার কারখানার এ পি এম রাসিদুল ইসলাম অতিরিক্ত কাজের চাপ থাকার কথা জানিয়ে কারখানা কর্তৃপক্ষ ৬ দিনের ছুটির ঘোষণা করেন শ্রমিকরা এতে সন্তোষট না হয়ে আন্দোলন শুরু করলে আহত হন সোয়েটার কারখানার ম্যানেজার মিন্টু মিয়া,এ পি এম সেলিম হোসেন।নাম প্রকাশ না করার শর্তে একাধিক গার্মেন্টস কর্মী জানান হরাইজন কারখানা কোন শ্রমিকের নিয়মিত বেতন ভাতা পরিশোধ করেনা ,এবং শ্রমিকের কোন দুর্ঘটনা ঘটলেও শ্রমিকদের পূর্ণবাসন করেনা ।প্রয়োজনিয় নিয়ম শৃখলার অভাব রয়েছে বলে শ্রমিকেরা জানান।