মামুন হোসেন, ৫২ গাজীপুর থেকে।।
গাজীপুরের জয়দেবপুর থানার হালডোবা এলাকা থেকে ১ হাজার ৪’শত ইয়াবাসহ ৩ মাদক কারবারিকে আটক করেছে হোতাপাড়া ফাঁড়ি পুলিশ। আজ সোমবার (৮ জুলাই) ভোরে চেকপোস্টে চেক করার সময় তাদেরকে ইয়াবা সহ আটক করা হয়।
আটককৃতরা হলো- কুড়িগ্রাম জেলার রৌমারী এলাকার আজিবুর এর ছেলে রিপন ও রাসেদুল ইসলাম। অপর জন হলো- একই এলাকার ফজল হকের ছেলে আরিফুল ইসলাম।
হোতাপাড়া ফাঁড়ি’র এ.এস.আই শাহ আলম জানান, ভোরে রাজেন্দ্রপুর চৌরাস্তা থেকে সিএনজি যোগে তিন যাত্রী ঢাকা-কাপাসিয়া মহাসড়কের হালডোবা এলাকায় আসলে আইসি মোজাহিদ স্যারের নেতৃত্ব তাদের হেফাজত থেকে ইয়াবাসহ আটক করা হয়।
হোতাপাড়া পুলিশ ফাঁড়ি’র ইনচার্জ (পরিদর্শক) মোজাহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে হালডোবা এলাকায় চেকপোস্ট বসিয়ে এ (৩) তিন মাদক কারবারির কাছ থেকে ১ হাজার ৪’শত পিচ ইয়াবা উদ্ধার করা হয়।
এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।