৫২, মামুন হোসেন (গাজীপুরঃ)
গাজীপুর মহানগরীর পূবাইলে র্যাব-১ এর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ রবিউল ইসলাম ওরফে রবু (৩২), নামের এক সন্ত্রাসী নিহত হয়েছে।
সোমবার (২৭ এপ্রিল) অনুমান রাত ১টার দিকে পূবাইলের (৪২ নং ওয়ার্ড) তালটিয়ার সাতপোয়া এলাকায় এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।
নিহত রবিউল ইসলাম রবু গাজীপুর মহানগরের টঙ্গী এলাকার মানিক মিয়ার ছেলে।
র্যাব জানায়, নিহত রবিউল এলাকার শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী ছিল। তার নামে একাধিক হত্যা ও মাদক মামলা রয়েছে।
র্যাব-১ এর সহকারি পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান বলেন, পূবাইল এলাকায় মাদকদ্রব্য ক্রয়- বিক্রয় এর পরিকল্পনা চলছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে র্যাব- ১।
র্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী রবিউল ইসলাম ও তার দলের লোকজন গুলি ছোঁড়ে এবং পালানোর চেষ্টা করে। র্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোঁড়ে। এক পর্যায়ে তার সহযোগিরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় রবিউল ইসলাম রবুকে উদ্ধার করে, শহীদ তাজউদ্দি আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃতঃ ঘোষণা করেন।
এ সময় র্যাবের এক সদস্য আহত হয়েছেন। তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
র্যাব আরও জানায়, ঘটনাস্থল থেকে ২টি বিদেশি পিস্তল, ১টি ওয়ান শুটার গান, ১১ রাউন্ড গুলি ও ৩৮৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।