জাহিদ হাসান জিহাদ।।
দেশব্যাপী সন্ত্রাসী ও জঙ্গীবাদের তৎপরতা’র প্রতিবাদে মহানগরের ৩২নং ওয়ার্ডে অবস্থিত ডেগেরচালা ছয়দানা এম. ইউ আলিম মাদ্রাসার উদ্যোগে সন্ত্রাস-জঙ্গীবাদ বিরোধী মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
গত সোমবার সকাল ১১টায় মাদ্রাসার অধক্ষ্য মাওলানা মোঃ সামছুল হক সরকারের সভাপতিত্বে হারিকেন রোড এলাকায় উক্ত মানববন্ধন কর্মসূচীতে উপস্থিত ছিলেন ৩২নং ওয়ার্ডের কাউন্সিলর আলহাজ্ব মোহাম্মদ আলী সহ মাদ্রাসার সিনিয়ার শিক্ষক আলহাজ্ব মোঃ মজিবুর রহমান খান। মোঃ এরশাদ উল্লা, মোঃ মোসারফ হোসেন, আলহাজ্ব হাফেজ আবদুল মোতালেব, মোসাঃ হোসনে আরা মিমি প্রমূখ।
উক্ত মানববন্ধন অনুষ্ঠানে জঙ্গী বিরোধী বিভিন্ন ফেষ্টুন হাতে নিয়ে ছাত্র-ছাত্রীরা উক্ত মানববন্ধন কর্মসূচীতে যোগদান করে। এ সময় বক্তারা বলেন, যারা জঙ্গীবাদের সাথে সম্পর্ক তারা ইসলাম, মানবতা, দেশ ও স্বাধীনতার সার্বভৌম্বত্বের দুষমন। দলমত নির্বিশেষে সকল স্তরের মানুষকে ঐকবদ্ধভাবে জঙ্গী ও সন্ত্রাসের মোকাবেলা করে ইমান, ইসলাম ও স্বাধীনতা হেফাজত করার জন্য উদাত্ত আহব্বান জানান।