৫২ মফস্বল ডেস্ক।।
গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর আলমের পিতা মরহুম আলহাজ্ব মিজানুর রহমানের স্মরণে জিনিয়া নারী সমিতির উদ্যোগে স্মরণসভা অনুষ্ঠিত হয়।
আজ বুধবার টঙ্গীর এরশাদ নগর জিনিয়া নারী উন্নয়ন সমিতির কার্যালয়ে সংগঠনের সভাপতি আসমা আলম হোসনার সভাপতিত্বে সংগঠনের উপদেষ্টা বিশিষ্ট সমাজসেবক মোঃ জাহাঙ্গীর আলমের পরিচালনায় অনুষ্ঠিত হয়েছে। স্মরণসভায় বক্তব্য রাখেন জিনিয়া নারী উন্নয়ন সমিতির উপদেষ্টা জাতীয় স্বর্ণপদক প্রাপ্ত ক্রীড়া সংগঠক বীরমুক্তিযোদ্ধা মজিবুর রহমান, স্থানীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব ফারুক আহমেদ, জাবিদ ইকবাল, লাল মিয়া লালু, কামরুল ইসলাম দিপু, ইদ্রিস আলী জুয়েল, মাওলানা মজিবুর রহমান, মাওলানা জাকারিয়া, মাওলানা সিরাজুল ইসলাম প্রমুখ। আলোচনা সভা শেষে মরহুম আলহাজ্ব মিজানুর রহমানের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।