জাহিদ হাসান জিহাদ।।
গাজীপুর মহানগরের ১২নং ওয়ার্ডের বাইমাইল বটতলা কাঁচা বাজারের উদ্ভোধন করা হয়েছে।উদ্ভোধন উপলক্ষে অাজ কাঁচা বাজার মাঠ প্রাঙ্গনে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
বাজারের মালিক দেওয়ান মোঃ শাহাদাৎ হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ১২নং ওয়ার্ডের জনপ্রিয় কাউন্সিলর ও কোনাবাড়ি সাংগঠনিক থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক পদপ্রার্থী মোঃ আব্বাছ উদ্দিন খোকন। সহ উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেদ্রীয় সদস্য দেওয়ান বায়েজিদ। সমাজ সেবক দেওয়ান শাহাদাৎ, দেওয়ান ইদ্রিস, নুরুজ্জামান নুরু, ইউনুছ আলী ও রুবেল মিয়া সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে প্রধান অতিথি ফিতা কাটার মধ্য দিয়ে বাইমাইল বটতলা কাচাঁ বাজারের আনুষ্ঠানিক ভাবে উদ্ভোধন করেন।