৫২, মানিক মিয়া (সদর প্রতিনিধিঃ)
গাজীপুর জেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ গুলোতে কর্মরত গ্রাম পুলিশের সদস্যদের বাইসাইকেল দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।
(৩১সোমবার) সকালে অফিসার্স ক্লাব, সদর উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল জাকি গ্রাম পুলিশদের হাতে এসব বাইসাইকেল তুলে দেন।
গাজীপুর সদর উপজেলার ৫ টি ইউনিয়নে ৫০ জন কর্মরত সদস্যদের কে বাইসাইকেল দেওয়া হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, গাজীপুর সদর উপজেলার নির্বাহী অফিসার, জনাব আব্দুল্লাহ আল জাকি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর সদর উপজেলা ভাইস চেয়ারম্যান রিয়াজ উদ্দিন রিয়াজ।
এসময় অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন,গাজীপুর সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট রিনা পারভীন।
গাজীপুর জেলার বিভিন্ন ইউনিয়নের সদস্য বৃন্দরা।