৫২ মফস্বল ডেস্ক।।
গাজীপুরের পুলিশ সুপার শামসুন্নাহারের নির্দেশে পুলিশের বিশেষ অভিযানে বাঘের বাজার ও ভবানীপুর এলাকায় গত (৮ডিসেম্বর) শনিবার দিবাগত গভীর রাতে হোতাপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মুজাহিদুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে ১২১ পিস ইয়াবা ও দুইটি মটোরসাইকেল সহ ছয় মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে পুলিশ।
বাঘের বাজার এলাকাথেকে দুইটি মটোরসাইকেল (ঢাকা মেট্রো ল-১৯-৫১৫৫, ঢাকা মেট্রো ল-১৭-৩৮৪৫) ও ১০০ পিস ইয়াবা সহ আটককৃতরা হলেন সদর উপজেলার পিরুজালী ইউনিয়নের সড়ক ঘাট এলাকার শামসুল হকের ছেলে চিহ্নিত মাদক ব্যবসায়ী হাসান মিয়া(২৬),তার স্ত্রী সুমি(২১), জেলার পুবাইল খিলগাও এলাকার সৈয়দ আলী সরকারের ছেলে পাপ্পু সরকার(২৫), পুবাইল ছোট কয়ের এলাকার তারা মিয়ার ছেলে রাব্বি হাসান(২৩)।
ভবানীপুর মাইচপাড়া এলাকা থেকে ২১ পিস ইয়াবা সহ আটক হন স্থানীয় আ: আউয়ালের ছেলে রাজ্জাক মিয়া(৩৬), দেলোয়ার হোসেনের ছেলে মনির হোসেন(৩০)।
হোতাপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মুজাহিদুল ইসলাম নিউজ চ্যানেল ৫২ কে বলেন, মাননীয় পুলিশ সুপারের নির্দেশে পুলিশের বিশেষ অভিযানে এসআই মোজাহিদ, এসআই শাহ আলম ও এটিএসআই মোস্তফা সহ সঙ্গীয় ফোস নিয়ে গভীর রাতে বাঘের বাজার এলাকা থেকে ১০০ পিস ইয়াবা ও দুইটি মটোরসাইকেল সহ চাঁরজন ও ভবানীপুরের মাইচপাড়া এলাকা থেকে ২১ পিস ইয়াবা সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করি।