মোঃ আব্দুল আজিজ, গাজীপুর।
ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ১১ই নভেম্বর (মঙ্গলবার) বিকেলে গাজীপুর সদর উপজেলা বিএনপির ব্যানারে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।
গাজীপুর সদর উপজেলা বিএনপির আহবায়ক আবু তাহের মুসুল্লীর সভাপতিত্বে উক্ত আলোচনা সভা ও র্যালীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর ৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ডাঃ রফিকুল ইসলাম বাচ্চু।
ভবানীপুর মুক্তিযোদ্ধা মাঠে আলোচনা সভা শেষে সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব আবু বকর সিদ্দিক , জেলা বিএনপির সদস্য জয়নাল আবেদীন রিজভী ও সদর উপজেলা বিএনপির সদস্য ফজলুল হক মুসুল্লির নেতৃত্বে বর্ণাঢ্য র্যালীটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে মেম্বার বাড়ি গিয়ে শেষ হয়।
৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় গাজীপুর ৩ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী ডাঃ রফিকুল ইসলাম বাচ্চু বলেন, ১৯৭৫ সালের ৭ই নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে এ দেশের সাধারণ জনগণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে বন্দীদশা থেকে মুক্ত করে ক্ষমতায় বসিয়েছেন, তার প্রেক্ষিতে আজ আমরা বিএনপির মত একটি জনপ্রিয় গণতান্ত্রিক রাজনৈতিক দল পেয়েছি, বহু দলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে, মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। এখনো ষড়যন্ত্র হচ্ছে আপনারা সকলে ঐক্যবদ্ধ থাকুন গাজীপুর ৩ আসনে আপনাদের জয় হবে, ধানের শীষ এখানে বিজয়ী হবে ।
উক্ত আলোচনা সভা ও র্যালীতে জেলা যুবদলের আহ্বায়ক সদস্য জাহাঙ্গীর শিকদার সহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ সংগঠনের হাজার-হাজার নেতাকর্মী অংশ নেন।