সদর উপজেলার হোতাপড়ায় আজ ১৯ সেপ্টেম্বর (শুক্রবার) বিকেলে গাজীপুর সদর উপজেলা শ্রমিক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সদর উপজেলা শ্রমিক দলের ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি গঠনের লক্ষ্যে উক্ত কর্মী সভা অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা শ্রমিক দলের সভাপতি সাইফুল ইসলাম খোকনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনিসুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উক্ত কর্মীসভায় উপস্থিত ছিলেন গাজীপুর জেলা শ্রমিক দলের সদস্য সচিব আবুল কালাম প্রধান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা শ্রমিক দলের আহ্বায়ক সদস্য মোঃ সিরাজুল ইসলাম।
উক্ত কর্মীসভায় গাজীপুর সদর উপজেলার সকল ইউনিয়ন ও ওয়ার্ডের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।