বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
গাজীপুরে লাগেজ-বস্তায় নারীর খণ্ডিত মরদেহ, আটক ৩ গাজীপুরে চাঁদাবাজির মামলা দিয়ে জমি দখলের অভিযোগ আইনজীবীর বিরুদ্ধে “মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়ি” এই স্লোগানে গাজীপুরে ভাওয়াল টাইগার্স ক্লাবের লাখ টাকার ফুটবল টুর্নামেন্ট ইউপি সদস্যের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে গাজীপুরে মানববন্ধন সাংবাদিক আবুল কাশেমের নামে টেকনাফ থানায় করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ‎গাজীপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে ইউপি সদস্যের নামে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা গাজীপুরে যুবদল নেতার উপর হামলার নিন্দা ও প্রতিবাদ জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে গাজীপুর সদর উপজেলা বিএনপির আলোচনা সভা ও বিজয় র‍্যালী – ঐক্যবদ্ধ থাকার আহবান এমপি বাচ্চুর জয়দেবপুর থানা পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত শেষ পর্যায়ে স্বেচ্ছাসেবক দলের নতুন কমিটি গঠনের প্রক্রিয়া, শিগগিরই ঘোষণা হতে পারে কেন্দ্র ও মহানগর নেতৃত্ব

গোটা বাংলাদেশ একটা কারাগারে পরিণত হয়েছে:মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক
আপডেট টাইম : রবিবার, ৭ জুলাই, ২০১৯, ১১:৩৭ পূর্বাহ্ণ
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

৫২ রাজনীতি ডেস্ক।।

সরকারের ইচ্ছাতেই খালেদা জিয়ার জামিন আটকে আছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (৬ জুলাই) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে ‌বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী-খান সোহেলসহ সকল নেতাদের নিঃশর্ত মুক্তির দাবিতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত এক মানববন্ধন কর্মসূচিতে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, খালেদা জিয়াকে মিথ্যা ও সাজানো মামলায় কারাগারে আটকে রাখা হয়েছে। একই ধরনের মামলায় আওয়ামী লীগের নেতা ও অনুসারীরা জামিনে রয়েছেন কিন্তু আমাদের নেত্রী আছেন জেলে। এটা সম্পূর্ণ বেআইনি ও অবৈধ। এই সরকার ইচ্ছে করেই খালেদা জিয়ার জামিন আটকে রেখেছে।

খালেদা জিয়ার মুক্তি গণদাবি উল্লেখ করে তিনি বলেন, খালেদা জিয়ার মুক্তি আজকে গণদাবিতে পরিণত হয়েছে। কারণ, সবাই তার মুক্তি চায়। তাই, গণবিরোধী সরকার, যারা মানুষের অধিকার কেড়ে নিয়েছে, তাদের সরাতে হলে জনগণের ঐক্যের কোনো বিকল্প নেই। সেই ঐক্য আমাদেরকে সৃষ্টি করতে হবে।

এ সময় ফখরুল বলেন, বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হলে আমাদের অবশ্যই গণঐক্য ও জনগণের ঐক্য তৈরি করতে হবে। আর সমস্ত রাজনৈতিক দল ও জনগণকে ঐক্যবদ্ধ করে একটা গণ জোয়ারের মধ্যে দিয়ে এই সরকারকে পরাজয় মানতে বাধ্য করা হবে বলেও মন্তব্য করেন ফখরুল।

সারাদেশে ক্ষমতাসীনরা নৈরাজ্য সৃষ্টি করছে জানিয়ে ফখরুল বলেন, বাংলাদেশ একটা বিরাট কারাগারে পরিণত হয়েছে। আজকে সরকার বিএনপি চেয়ারপারসনকে কারাগারে আটক রেখে গণতন্ত্রকে আটক রাখতে চায়। কারণ খালেদা জিয়া গণতন্ত্রের প্রতীক। একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত করার জন্য সরকার একে একে সমস্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছে।

এর আগে গতকাল বিএনপির মহসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজধানীতে এটি মানববন্ধনে বলেছেন, ‘বিচার ব্যবস্থা এখন সরকারের নিয়ন্ত্রণে। রাজনৈতিক প্রতিহিংসার কারণে আজ খালেদা জিয়া কারাবন্দি। দেশের বিচার-ব্যবস্থায় স্বাধীনতা নেই। সব আওয়ামী লীগ নেতার হাতে চলে গেছে। রাজনৈতিক প্রতিহিংসার মধ্যমে নিম্ন আদালতে একটি রায় পাঁচ বছর থেকে ১০ বছর বাড়ানো হয়েছে।


এ জাতীয় আরো খবর...

আর্কাইভ সংবাদ

FriSatSunMonTueWedThu
      1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031     
    123
45678910
11121314151617
18192021222324
252627282930 
       
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031   
       
     12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31      
   1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
       
1234567
891011121314
15161718192021
22232425262728
293031    
       
     12
3456789
10111213141516
17181920212223
24252627282930
       
  12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
       
      1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031     
   1234
567891011
12131415161718
19202122232425
262728293031 
       
 123456
78910111213
14151617181920
21222324252627
282930    
       
     12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31      
   1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
       
1234567
891011121314
15161718192021
22232425262728
293031    
       
    123
45678910
11121314151617
18192021222324
25262728293031
       
  12345
6789101112
13141516171819
20212223242526
27282930   
       
      1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031     
    123
45678910
11121314151617
18192021222324
252627282930 
       
22232425262728
2930     
       
    123
45678910
25