আবু বক্কর সিদ্দিক, ৫২ গাইবান্ধা থেকে।।
গাইবান্ধার গোবিন্দগঞ্জে আপেল মাহমুদ (৩০) নামে ব্যবসায়ী ছেলে খুনের খবর শুনে নিহত আপেল মাহমুদের আয়েশা খাতুনের মৃত্যু হয়েছে। স্থানীয়রা
বলছেন, শুক্রবার দিনগত রাতে উপজেলার কামারদহ ইউনিয়নের মোগলটুলী গ্রামের
পারিবারিক গোরস্থানে মা অায়েশা খাতুন ও ছেলে আপেল মাহমুদের লাশের দাফন
সম্পন্ন হয়েছে। নিহত আপেল মাহমুদ ঐ গ্রামের সৈয়দ আব্দুল ওয়াহাব ডিপটির ছেলে
তার মা আয়েশা খাতুন পিপটির স্ত্রী। এরআগে গত বৃহস্পতিবার রাতে বগুড়ার
কাহালু উপজেলার কালাই ইউনিয়নের তিনদীঘি বাজারের পাশে ছাতারপুকুর এলাকা থেকে
আপেল মাহমুদের লাশ উদ্ধার করে কাহালু থানা পুলিশ। এ খবর শুনে আপেল
মাহমুদের মা অায়েশা খাতুন অসুস্থ হয়ে পড়লে স্বজনরা তাকে বগুড়া শহীদ জিয়াউর
রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। সেখানেে চিকিৎসাধীন অবস্থায় আপেল
মাহমুদের মায়ের মৃত্যু হয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।