গাজীপুর জেলার জয়দেবপুর থানার নবাগত অফিসার ইনচার্জ মহিববুল্লাহর দিকনির্দেশনায় গতকাল ২ ডিসেম্বর (মঙ্গলবার) বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় ওয়ারেন্ট ভুক্ত পলাতক পাঁচ জন ও ছিনতাইয়ের অভিযোগে দুইটি সিএনজি সহ দুই জনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, জয়দেবপুর থানার বড় কয়ের এলাকার পরিমল সরকারের ছেলে পার্থ মন্ডল, ৩০০ গ্রাম গাঁজা সহ একই এলাকার মৃত আজিম উদ্দিন শেখের ছেলে শেখ হায়দার আলী, ছোট কয়ের এলাকার মৃত বাছির উদ্দিন ভুইয়ার ছেলে ফজলু ভূইয়া, একই এলাকার ফজলু ভূইয়ার ছেলে খাবির ভূইয়া, ভাওয়াল মির্জাপুর এলাকার মৃত ওয়াজ উদ্দিনের ছেলে বরকত হোসেন। ছিনতাই ও হত্যাচেষ্টার অভিযোগে দুইটি সিএনজি সহ গ্রেফতার হন নেত্রকোনা জেলা সদরের হরিদাশপুর এলাকার তাজুল ইসলামের ছেলে আবু সুফিয়ান ও ময়মনসিংহ জেলা সদরের কালীবাড়ি এলাকার মৃত নায়েব আলীর ছেলে কোরবান আলী।