জাফলং থেকে নির্বিচার পাথর লুট
রাজনৈতিক পরিস্থিতি বদলালেও সিলেটের জাফলংয়ের পাথর কোয়ারি থেকে অব্যাহত রয়েছে পাথর লুটের পালা। প্রকাশ্যেই তুলে নেওয়া হচ্ছে বালুও।
২০২০ সালের ফেব্রুয়ারিতে সরকার সিলেটের সব কোয়ারি থেকে পাথর ও বালুর উত্তোলন বন্ধের নির্দেশ দিয়েছিল। তখনও রাতের আঁধারে পাথর আর বালু উত্তোলন চলত।
তবে প্রশাসনের তথ্য অনুযায়ী, শেখ হাসিনার সরকার পতনের পরের দুই সপ্তাহে সিলেটের কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ পাথর কোয়ারি এবং জাফলং পাথর কোয়ারি থেকে অন্তত ১৪০ কোটি টাকার পাথর লুট হয়েছে। জাফলং থেকে সদ্য তোলা ছবি নিয়ে লেখা হচ্ছে এই গল্পটি।