নিত্য পরিবেশন করছেন করছেন শিক্ষার্থীরা
শারমিন রহমান , ৫২ শিক্ষা ও সাহিত্য ডেস্ক।।
বর্ষবরণ ও পহেলা বৈশাখ-১৪২৩ উদযাপন করতে তিনদিন ব্যাপী নানা কর্মসূচি পালন করছে জাহাঙ্গীরনগর বিশ্বিবিদ্যালয়।
অনুষ্ঠানে দ্বিতীয় দিন আজ বিকাল ৫ টায় ছাত্রকল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের আয়োজনে থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সন্ধ্যা সাড়ে ৬টায় ছাত্র-শিক্ষক কেন্দ্রের আয়োজনে থাকছে লোক সঙ্গীত।
অনুষ্ঠানে তৃতীয় দিন কাল থাকছে ছাত্র-শিক্ষক কেন্দ্রের আয়োজনে সেলিম আলদীন মুক্তমঞ্চে গাজীর পালা।