৫২ গাজীপুর অফিস।।
জয়দেবপুর থানার নিয়মিত টহল পুলিশের তল্লাশিতে গতকাল ২ জানুয়ারী (বৃহঃপতিবার) দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটে রাজেন্দ্রপুর-কাপাসিয়া সড়কের ফারিয়া লারা হাসপাতাল কমপ্লেক্সের সামনে থেকে মোহাম্মদ কালাম(২৬) নামের এক মাদক ব্যাবসায়ীকে ৩৫০ পিস ইয়াবা সহ আটক করেন জয়দেবপুর থানা পুলিশ। আটক কালাম কুড়িগ্রাম জেলার রাজীবপুর থানার নয়ারচর মন্ডলপাড়া গ্রামের বাকি মিয়ার ছেলে।
টহলে থাকা জয়দেবপুর থানার এস.আই আবদুর রহমান ভূঁইয়া “নিউজ চ্যানেল ৫২” কে জানান, রাত্রিকালিন পুলিশের নিয়মিত টহলে এ.এস.আই মোশাররফকে সাথে নিয়ে রাজেন্দ্রপুর-কাপাসিয়া সড়কের ফারিয়া লারা হসপিটাল কমপ্লেক্সের সামনে থেকে একটি সিএনজিতে তল্লাসি চালিয়ে মোহাম্মদ কালাম (২৬) নামের এক মাদক মামলার পলাতক আসামিকে ৩৫০পিস ইয়াবা সহ আটক করা হয়।
এসময় তার সাথে থাকা আরেক জন দৌড়ে পালিয়ে যায়, এ ব্যপারে আটক কালামকে জিজ্ঞাসাবাদে পালিয়ে যাওয়া ব্যক্তি এনামুল (২৮) বলে জানা গেছে।
জয়দেবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ জাবেদুল ইসলাম “নিউজ চ্যানেল ৫২” কে জানান, পুলিশের রাত্রিকালিন নিয়মিত টহলে তল্লাশিকালে আটক মোহাম্মদ কালামকে জিজ্ঞাসাবাদে জানাগেছে সে এবং তার স্ত্রী শানু আক্তার মুক্তা গাজীপুর মেট্রোপলিটন সদর থানার মাদক দ্রব্য আইনের ৩৬(১) ও ১০(ক)/৪১ মামলা নং ১৯ (০৭/১০/২০১৯) এর আসামী, উক্ত মামলায় ১১০০ পিস ইয়াবা সহ আটক তার স্ত্রী বর্তমানে জেলহাজতে রয়েছেন। আটক কালামকে মাদক দ্রব্য আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।