৫২ ক্রাইম ডেস্ক।।
ঝিনাইদহে দেশীয় তৈরীর ওয়ান শুট্যার গান ও এক রাউন্ড গুলিসহ চাঁর জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। শনিবার বিকালে সদর উপজেলার গান্না ও কোটচাঁদপুর উপজেলার তালিনা গ্রাম থেকে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলো-সদর উপজেলার রামনগর গ্রামের বিমল কর্মকারের ছেলে সুভাষ কর্মকার (৩০), চুটলিয়া গ্রামের মশিয়ার রহমানের ছেলে জাহিদুল ইসলাম ওরফে লাইফ (২২), কোটচাঁদপুর উপজেলার তালিনা গ্রামের মজনু সর্দারের ছেলে সাগর সর্দার (২৬) ও একই গ্রামের আসাদুল মন্ডলের ছেলে হাসান মন্ডল (২৮)।
ঝিনাইদহ জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র অফিসার ইনচার্জ (ওসি) দাউদ হোসেন জানান, কোটচাঁদপুর উপজেলার তালিনা গ্রামে সন্ত্রাসীরা নাশকতা মুলক কর্মকান্ড ঘটানোর জন্য প্রস্তুতি নিচ্ছিল এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়।
সে সময় আটক করা হয় সুভাষ কর্মকার নামের একজনকে। পরে স্থানীয়দের উপস্থিতিতে তার দেহ তল্লাশি করে জব্দ করা হয় একটি দেশীয় তৈরী ওয়ান শুট্যার গান ও এক রাউন্ড গুলি।পরে তার স্বীকারোক্তি মোতাবেক সাগর সর্দারকে তালিনা গ্রাম থেকে ও লাইফ এবং রুবেলকে সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা ওই এলাকায় ডাকাতি, ছিনতাইসহ নানা অপরাধমুলক কর্মকান্ড করে আসছিল বলে জানায় পুলিশ।