আসন্ন ঈদুল ফিতর’র প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদ মানে খুশি-ঈদ মানে আনন্দ। আসুন, ধনী-গরিব মিলেমিশে ঈদের আনন্দ ভাগাভাগি করি। ঈদুল ফিতর সকল মুসলমানদের জীবনে বয়ে আনুক অনাবিল খুশি আর আনন্দ।
ঈদ মোবারক! ঈদ মোবারক!! ঈদ মোবারক!!!
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে- নিউজ চ্যানেল ৫২ পরিবার, সকল সাংবাদিক/ গণমাধ্যম কর্মী, গাজীপুর জেলা বাসী সহ দেশবাসীকে জানাই ঈদুল ফিতর’র অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন।
শুভেচ্ছা বাণীঃ
“সকলকে পবিত্র ঈদ-উল-ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সকলের অব্যাহত সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করছি।
দীর্ঘ মাস ব্যাপী কঠোর সিয়াম সাধনার পর মুসলমানদের জীবনে অনাবিল শান্তি ও আনন্দের বার্তা নিয়ে আসে ঈদ-উল-ফিতর।
মুসলমানদের নিবিড় ভ্রাতৃত্ববোধে উদ্বুদ্ধ করে। সকল সামাজিক ভেদাভেদ ভুলে গিয়ে মুসলমানরা এক কাতারে দাঁড়িয়ে ঈদের আনন্দ নিজেদের মধ্যে ভাগ করে নেয়।
পবিত্র মাহে রমজানের শেষে মুসলিম উম্মাহর সবচেয়ে আনন্দময় দিন হলো ঈদুল ফিতর।
ঈদ মানে সারা বিশ্ব মুসলিমদের মিলনমেলা। সম্প্রতি দেশে ও দেশের বাইরে মহামারী করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় সকলকে সামাজিক দূরত্ব বজায় রেখে দিনটি পালনের জন্য বিশেষ ভাবে অনুরোধ জানিয়ে বলেন, দেশ তথা সারা বিশ্বের মানুষ করোনা ভাইরাসের বিশাল এক মহামারির ক্লান্তিকাল অতিক্রম করছেন। মহান আল্লাহপাক সকলকে করোনার মহামারি থেকে হেফাজত করুন!”
আমীন!