মানিক মিয়া (সদর প্রতিনিধিঃ)
মহামারি করোনা ভাইরাসের কারণে লকডাউন চলছে পুরো গাজীপুরে। এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ গুলো।
এ ক্রান্তি লঘ্নে গাজীপুর জেলা প্রশাসক ও গাজীপুর সদর উপজেলার নিবার্হী অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা‘র তহবিল থেকে দেয়া খাদ্য সামগ্রী ভাওয়ালগড় ইউনিয়নের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক ১নং ওয়ার্ডের মানুষদের ঘরে ঘরে পৌছে দিচ্ছে।
বুধবার (২৯ এপ্রিল) সকালে শিরিরচালা এলাকায় তালগাছিয়া বাজারের সভাপতি মনজুরুল ইসলাম ও ব্যবসায়ী মামুন এর সার্বিক তত্ত্বাবধানে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এর আগে ভাওয়ালগড় ইউনিয়নের বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে প্রায় ৪৯৩ পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরন করা হয়।
ভাওয়ালগড় ইউনিয়নের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক জানায়, মাননীয় প্রধানমন্ত্রী পক্ষ থেকে দেয়া গরীব দুঃখি খেটে খাওয়া মানুষদের জন্য পাঠানো এই খাদ্য সমাগ্রীগুলো সকলের বাড়ি বাড়ি পৌছে দিচ্ছি। সবাইকে বাসায় থাকার জন্য আহবান করছি। প্রয়োজনে আমরা ঘরে ঘরে খাবার পৌছে দিবো। দয়া করে কেউ কোন কারণ ছাড়া বাড়ি থেকে বের হবেন না।
তিনি আরো বলেন, নিজের পরিবারকে সুস্থ রাখতে হলে এখন একটাই কাজ তা হলো যার যার বাড়িতে অবস্থান করা। যদি সবাই কিছুদিন নিজেদেরকে ঘরে আটকে রাখতে পারেন, তবে আর এই ভাইরাস আমাদের ক্ষতি করতে পারবে না।
মহামারি আকারে তা ছড়াতে পারবে না। তাই সবাইকে জন সমাগম থেকে এড়িয়ে চলার জন্য আহ্বান করছি। আপনারা সবাই আল্লাহর নিকট প্রার্থণা করুন! যেন আল্লাহ আমাদেরকে এই মহামারী থেকে রক্ষা করে।