আটলান্টিক মহাসাগরের ঘূর্ণিঝড় মিল্টন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা রাজ্যের দিকে এগুচ্ছে। সতর্কতার ব্যবস্থা হিসেবে বেশ কয়েকটি এলাকার বাসিন্দাদের নিরাপদে স্থানে সরে যেতে নির্দেশনা দেওয়া হয়েছে। অনেকে শুকনো খাবার কেনার জন্য দোকানে ভিড় করছেন। ঘূর্ণিঝড়ের খবর পেয়ে ওয়েস্ট পাম বিচ এলাকায় যান চলাচল কমে গেছে। ফ্লোরিডায় ঘূর্ণিঝড় মিল্টনের প্রস্তুতির ছবিগুলোতে এ সব দৃশ্য দেখা যাচ্ছে।