৫২, মানিক মিয়া (সদর প্রতিনিধিঃ)
গাজীপুরের ভবানীপুর মুক্তিযোদ্ধা কলেজ মাঠেগাজীপুর সদর উপজেলা আওয়ামী লীগের ও তার সহযোগী অঙ্গ-সংগঠনের আয়োজনে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী ও ২১ আগষ্ট গ্রেনেড হামলায় সকল শহীদদের স্বরণে আলোচনা সভা, দোয়া মাহফিল ও গণভোজের আয়োজন করা হয়।
২৭ আগষ্ট বৃহস্পতিবার সকাল ১১ টা থেকে শুরু করে বিকাল পর্যন্ত বিভিন্ন এলাকা হতে আগত মিছিলে মিছিলে মুখরিত জনতার ঢল ও নেতাকর্মীদের উপস্থিতিতে কলেজ মাঠটি জন সমুদ্রে পরিণত হয়।
বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোশারফ হোসেন দুলাল এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৩ আসনের মাননীয় এমপি মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ।
গাজীপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব হাবিবুর রহমান খানের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন গাজীপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও শ্রীপুর পৌর সভার মেয়র আলহাজ্ব মোঃ আনিসুর রহমান, জেলা মহিলা লীগের সভাপতি ও গাজীপুর সদর উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট রিনা পারভীন, গাজীপুর সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোঃ রিয়াজ উদ্দিন রিয়াজ সহ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও সদর উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শুরু থেকেই নেতাকর্মীরা ক্রমান্বয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতির পিতার পরিবারের সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও সমবেদনা সহ তাদের আত্মার মাগফেরাত কামনা করেন।
প্রধান অতিথির বক্তব্যে মুহাঃ ইকবাল হোসেন সবুজ বলেন, “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলেন বাঙালি জাতির মুক্তির স্বপ্নদ্রষ্টা, তিনি বাঙালি জাতিকে এনে দিয়েছেন স্বাধীনতা। আন্তর্জাতিক স্বীকৃতি, আজ বঙ্গবন্ধু আমাদের মাঝে নেই কিন্তু তার স্বপ্ন আদর্শ ও দিক নির্দেশনা আমাদের সঠিক পথ দেখায়। আর তার দেখানো পথ ধরেই তার সুযোগ্য কন্যা জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বাংলাদেশের অর্থনৈতিক মুক্তির পথে এগিয়ে চলছেন। ইনশাআল্লাহ আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে; প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তুলি। তিনি আরো বলেন ১৫আগস্টে বঙ্গবন্ধু স্বপরিবারে শাহাদাত বরণকারী সকল শহীদদের প্রতি এবং২১শে আগস্ট গ্রেনেড হামলায় নিহত সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করি।”
দোয়া শেষে, গণভোজে আয়োজনকৃত খাবার সকলের মাঝে পরিবেশন করা হয়।