৫২, গাজীপুর অফিস।।
যিনি স্বপ্ন দেখেন ও বাস্তবায়ন করেন, তিনি নেতা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বপ্ন দেখে ছিলেন ও তা বাস্তবায়নের জন্য সংগ্রাম করেছেন। তাঁর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এদেশের মানুষকে নিয়ে স্বপ্ন দেখেন এবং তা বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছেন। ২০৪১ সালে এদেশ একটি উন্নত দেশে উন্নীত করতে সকল নেতাকে কাজ করে যেতে হবে।
শনিবার (৩০ নভেম্বর) কাপাসিয়া উপজেলার ভাকোয়াদী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে চাঁদপুর ইউনিয়ন আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে ইউঃ আ’লীগের সভাপতি মিজানুর রহমান সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হালিম সরকারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি এমপি এ সকল কথা বলেন।
সম্মেলেনের উদ্ভোধন করেন উপজেলা আ’লীগের সভাপতি মুহাম্মদ শহীদুল্লাহ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান, জেলা আ’লীগের সহ-সভাপতি ডা.আব্দুল কাদির, সহ-সভাপতি ও কাপাসিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. আমানত হোসেন খান, সহ-সভাপতি কাজী মোশারফ হোসেন বাবুল, জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক . এ্যাড. রেজাউর রহমান লস্কর মিঠু, জেলা আ’লীগের সদস্য এ্যাড. রুহুল আমিন সরকার, উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মহিলা আ’লীগের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান রওশন আরা সরকার, জেলা ছাত্রলীগের সভাপতি দেলোয়ার হোসেন শাওন প্রমুখ।
উল্লেখ্য, মিজানুর রহমান সরকারকে সভাপতি ও হালিম সরকারকে পুনরায় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।