বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
গাজীপুরে লাগেজ-বস্তায় নারীর খণ্ডিত মরদেহ, আটক ৩ গাজীপুরে চাঁদাবাজির মামলা দিয়ে জমি দখলের অভিযোগ আইনজীবীর বিরুদ্ধে “মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়ি” এই স্লোগানে গাজীপুরে ভাওয়াল টাইগার্স ক্লাবের লাখ টাকার ফুটবল টুর্নামেন্ট ইউপি সদস্যের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে গাজীপুরে মানববন্ধন সাংবাদিক আবুল কাশেমের নামে টেকনাফ থানায় করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ‎গাজীপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে ইউপি সদস্যের নামে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা গাজীপুরে যুবদল নেতার উপর হামলার নিন্দা ও প্রতিবাদ জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে গাজীপুর সদর উপজেলা বিএনপির আলোচনা সভা ও বিজয় র‍্যালী – ঐক্যবদ্ধ থাকার আহবান এমপি বাচ্চুর জয়দেবপুর থানা পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত শেষ পর্যায়ে স্বেচ্ছাসেবক দলের নতুন কমিটি গঠনের প্রক্রিয়া, শিগগিরই ঘোষণা হতে পারে কেন্দ্র ও মহানগর নেতৃত্ব

বিএনপি নেতা দুলুসহ বহু গ্রেপ্তার, ইসিতে প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক
আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৩ ডিসেম্বর, ২০১৮, ১২:৩৮ পূর্বাহ্ণ

৫২ রাজনীতি ডেস্ক।।

বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে গুলশানের বাসা থেকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। শেরেবাংলা থানায় নাশকতার মামলায় দুলুকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে দুলুর একান্ত ব্যক্তিগত সহকারী শামসুল আলম রনি জানান, আজ ১১টার সময় বাসা থেকে ডিবি পুলিশ রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে আটক করে নিয়ে গেছে। তাকে ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে। 

রুহুল কুদ্দুস তালুকদার দুলু আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী। তবে আজ প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন সাত সদস্যের আপিল বিভাগের এক আদেশে দুলুর নির্বাচনে অংশগ্রহণের পথ বন্ধ হয়ে গেছে।

এর আগে সিরাজগঞ্জ-২ আসনের বিএনপির প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকু ও নাটোর-২ আসনের বিএনপির প্রার্থী রুহুল কুদ্দুস তালুকদার দুলুর মনোনয়নপত্র বাতিলে নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্ত স্থগিত করেছিলেন হাইকোর্ট। ইসির আবেদনের পরিপ্রেক্ষিতে সেই আদেশ স্থগিত করেছিলেন চেম্বার বিচারপতি। সেই স্থগিতাদেশ চলমান থাকবে জানিয়ে সিদ্ধান্ত দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দুলুর স্ত্রী সাবিনা ইয়াসমিন ছবিও নাটোর-২ আসনের বিএনপির প্রার্থী। 

সিইসি অসহায়, বিব্রত: সেলিমা রহমান

এদিকে, সারাদেশে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থীদের নির্বাচনী প্রচারণায় হামলা, বাধা প্রদান এবং পাইকারি হারে গ্রেফতারের প্রতিবাদ জানাতে আজ দুপুরে বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমানের নেতৃত্বে পাঁচ সদস্যের এ প্রতিনিধি দল নির্বাচন কমিশন সচিবালয়ে সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎ শেষে সেলিমা রহমান  বলেছেন, আমরা মনে করি তিনি (সিইসি) অসহায়। তিনি বিব্রত বোধ করছেন এটা সত্যি। কারণ তিনি কিছু করতে পারছেন না। তবুও আমরা আশা রাখি সিইসি যেহেতু এবার একটি সুযোগ পেয়েছেন, তিনি যদি সঠিকভাবে পদক্ষেপ নেন তাহলে কিন্তু আমরা এই নির্বাচনকে গ্রহণযোগ নির্বাচন হিসেবে প্রমাণ করতে পারব। 

গ্রেপ্তার-হয়রানির অভিযোগ

বিরোধী জোট জাতীয় ঐক্যফ্রন্ট, বিএনপি এবং জামাওয়াতে ইসলামীর পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজধানী ঢাকাসহ জেলা, উপজেলা এবং ইউনিয়ন পর্যায় পর্যন্ত পুলিশ বিএনপি ও জোটের নেতাকর্মীদের হয়রানি করছে। মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করছে। 

ঢাকা মহানগর উত্তরের জাতীয়তাবাদী কৃষক দলের সহসভাপতি ও পল্লবী থানা বিএনপির সহসভাপতি এ কে এম মোয়াজ্জেম হোসেনসহ বিএনপি ও তার অঙ্গ সংগঠনের অর্ধশত নেতাকর্মীকে পুলিশ আটক করেছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

ঢাকার বাইরে, কুষ্টিয়া শহর বিএনপির সভাপতি কুতুব উদ্দিন আহম্মেদ ও সাধারণ সম্পাদক এ কে বিশ্বাস বাবুসহ ২৭ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে কুষ্টিয়া রেলওয়ে কোর্ট স্টেশন সংলগ্ন নির্বাচনী কার্যালয় থেকে তাদের আটক করা হয়।

তবে বিএনপির নেতাকর্মীরা জানান, নির্বাচনী কার্যালয়ে প্রার্থীর সঙ্গে দলীয় নেতাকর্মীদের নির্বাচনী বৈঠক চলছিল। এ সময় নৌকা প্রার্থীর সমর্থকদের একটি মিছিল বিএনপির নির্বাচনী কার্যালয়ে অকস্মাৎ প্রবেশ করে তাদের হুমকি প্রদান ও কয়েকজনকে পিটিয়ে আহত করে।

ঝালকাঠির রাজাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাসিম উদ্দিন আকনসহ বিএনপির তিন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তালুকদার আবুল কালাম আজাদ জানান, অন্যায়ভাবে তাদের নির্বাচন কার্যক্রম নষ্ট করার জন্য নেতাকর্মীদের গ্রেফতার শুরু করেছে। প্রতিদিন রাতে নেতাকর্মীদের বাড়ি বাড়ি তল্লাশি করে গ্রেফতার করা হচ্ছে। এতে সবাই আতঙ্কিত।

পিরোজপুর-১ আসনে ২০ দলীয় জোটের শরিক জামায়াত প্রার্থী শামীম সাঈদীর মনোনয়নপত্রে প্রস্তাবক মো: সোহরাব হোসেন, সমর্থক মাওলানা শওকত, মাদরাসা শিক্ষক মো: নূরুল ইসলাম ও মাইক্রোচালক মোস্তফাকে ডিবি পুলিশ আটক করেছে। মঙ্গলবার দুপুরে আল্লামা সাঈদী ফাউন্ডেশন ক্যাম্পাসে অবস্থিত ইসলামিয়া টেকনিক্যাল কলেজের প্রভাষক মো: সোহরাব হোসেন, তাফহীমুল কুরআন দাখিল মাদরাসার সুপার মাওলানা শওকত হোসেন ও সহকারী শিক্ষক মো: নূরুল ইসলামকে প্রতিষ্ঠানের নিজ নিজ কর্মস্থল থেকে আটক করে। তিনি জানান, এ সময় ক্যাম্পাসে থাকা একটি মাইক্রোবাসসহ চালক মোস্তফাকে নিয়ে গেছে তারা।

ঝিনাইদহের মহেশপুর থানা পুলিশ গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার নতুন কোলা গ্রামের মহিলা জামায়াত কর্মী হিসেবে আছিয়া খাতুন ও পৌর এলাকার বোঁচিতলা গ্রামের বিলকিছ খাতুন এবং জামায়াত কর্মী গাড়াপোতা গ্রামের কিতাব আলীকে আটক করেছে।

নেত্রকোনা সংবাদদাতা জানান, নেত্রকোনা সদরসহ জেলার কয়েক স্থানে থেকে পুলিশ জেলা বিএনপির সহসভাপতিসহ ১২ নেতাকর্মীকে আটক করেছে। নির্বাচনী প্রচারণা শুরুর পর গত তিন দিনে কোনো কারণ ছাড়াই বিএনপির ১২ নেতাকর্মীকে আটক করায় দলীয় নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

এদিকে, জাতীয় নির্বাচনকে সামনে রেখে হামলা গ্রেফতারের নিন্দা জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এসবের বিরুদ্ধে জন-প্রতিরোধ গড়ে তোলা  হবে।



এ জাতীয় আরো খবর...

আর্কাইভ সংবাদ

FriSatSunMonTueWedThu
      1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031     
    123
45678910
11121314151617
18192021222324
252627282930 
       
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031   
       
     12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31      
   1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
       
1234567
891011121314
15161718192021
22232425262728
293031    
       
     12
3456789
10111213141516
17181920212223
24252627282930
       
  12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
       
      1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031     
   1234
567891011
12131415161718
19202122232425
262728293031 
       
 123456
78910111213
14151617181920
21222324252627
282930    
       
     12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31      
   1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
       
1234567
891011121314
15161718192021
22232425262728
293031    
       
    123
45678910
11121314151617
18192021222324
25262728293031
       
  12345
6789101112
13141516171819
20212223242526
27282930   
       
      1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031     
    123
45678910
11121314151617
18192021222324
252627282930