৫২ মফস্বল ডেস্ক।।
গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকায় মুক্তিযোদ্ধাদের সংবধনা দেয়া হয়েছে ।১৬ ডিসেম্বর’ রবিবার রাতে মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত এ সংর্বধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্রীপুর পৌর সভার মেয়র আনিছুর রহমান আনিছ।
সেচ্ছাসেবকলীগ জেলা কমিটির সহ-সভাপতি শাহ-মো: ওমর ফারুক এতে সভাপতিত্ব করেন ।এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ, ভাওয়াল গড় ইউনিয়ন আ’লীগের আহ্বায়ক রিয়াজ উদ্দিন রিয়াজ, বীর মুক্তিযোদ্ধা আলী আকবর, বীর মুক্তিযোদ্ধা আলী আজগর শেখ মধু, আব্দুল মোতালিব প্রমুখ।
পরে গাজীপুর ৩ আসনের নৌকা প্রতিকের নির্বাচনী অফিস উদ্ভোধন করে নৌকা মার্কাকে বিজয়ী করা লক্ষ্যে সকল নেতাকর্মীকে কাজ করে যাওয়া আহ্বায়ন জানানো হয়। মহান মুক্তিযোদ্ধে সকল শহীদের আতœার মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়।