বাংলাদেশের ৫৫ শতাংশ যুবক বিদেশ যাচ্ছেন, বেকারত্ব, দুর্নীতি ও বৈষম্যের কারণে
দেশের ৪২ শতাংশ তরুণ বেকারত্ব নিয়ে উদ্বিগ্ন। তাদের মতে, বেকারত্বের কারণ হল:
এসব কারণে ৫৫ শতাংশ তরুণ বিদেশে যাওয়ার দিকে আগ্রহী।
ব্রিটিশ কাউন্সিলের ‘নেক্সট জেনারেশন বাংলাদেশ ২০২৪’ শীর্ষক গবেষণা প্রতিবেদনে এই তথ্যটি উঠে এসেছে। গতকাল বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফুলার রোড ক্যাম্পাসে ব্রিটিশ কাউন্সিলের মিলনায়তনে প্রতিবেদনটি প্রকাশ করা হয়।
ব্রিটিশ কাউন্সিল এর আগে ২০১০ ও ২০১৫ সালে একই শিরোনামে দুটি গবেষণা প্রকাশ করেছিল। এবারের গবেষণাটি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ২০২৩ সালের নভেম্বর ও ডিসেম্বরে পরিচালিত হয়েছে। বাংলাদেশের বিভিন্ন শ্রেণি-পেশার ১৮ থেকে ৩৫ বছর বয়সী ৩ হাজার ৮১ জনের সাক্ষাৎকারের ভিত্তিতে প্রতিবেদনটি প্রস্তুত করা হয়েছে।
এর আগে ২০১৫ সালের গবেষণায় ৬০ শতাংশ তরুণ বলেছিল, তারা বিশ্বাস করেন দেশ সঠিক দিকে এগোচ্ছে। কিন্তু ২০২৩ সালে এসে হারটি নেমেছে ৫১ শতাংশে।
গবেষণায় অংশ নেওয়া ৩৭ শতাংশ তরুণ মনে করেন, বেকারত্বের সবচেয়ে বড় কারণ দুর্নীতি ও স্বজনপোষণ। ২০ শতাংশ মনে করেন কারণ নিয়োগে বৈষম্য, আর ১৮ শতাংশ পারিবারিক জীবন ও কর্মের মধ্যে ভারসাম্য না থাকাকে বেকারত্বের কারণ হিসেবে দেখেছেন।
প্রতিবেদনে উঠে এসেছে:
তরুণরা যে বিষয়গুলো নিয়ে অগ্রগতি দেখতে চান, শিক্ষা সেগুলোর মধ্যে সবার ওপরে আছে। ৪৯ শতাংশ তরুণ ‘দুর্বল শিক্ষাদানের মান’ (পুওর টিচিং কোয়ালিটি) নিয়ে কথা বলেছেন।