বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
গাজীপুরে লাগেজ-বস্তায় নারীর খণ্ডিত মরদেহ, আটক ৩ গাজীপুরে চাঁদাবাজির মামলা দিয়ে জমি দখলের অভিযোগ আইনজীবীর বিরুদ্ধে “মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়ি” এই স্লোগানে গাজীপুরে ভাওয়াল টাইগার্স ক্লাবের লাখ টাকার ফুটবল টুর্নামেন্ট ইউপি সদস্যের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে গাজীপুরে মানববন্ধন সাংবাদিক আবুল কাশেমের নামে টেকনাফ থানায় করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ‎গাজীপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে ইউপি সদস্যের নামে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা গাজীপুরে যুবদল নেতার উপর হামলার নিন্দা ও প্রতিবাদ জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে গাজীপুর সদর উপজেলা বিএনপির আলোচনা সভা ও বিজয় র‍্যালী – ঐক্যবদ্ধ থাকার আহবান এমপি বাচ্চুর জয়দেবপুর থানা পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত শেষ পর্যায়ে স্বেচ্ছাসেবক দলের নতুন কমিটি গঠনের প্রক্রিয়া, শিগগিরই ঘোষণা হতে পারে কেন্দ্র ও মহানগর নেতৃত্ব

বিদেশে বিএনপিকে কোণঠাসা করতে মরিয়া আ.লীগ

নিজস্ব প্রতিবেদক
আপডেট টাইম : সোমবার, ১৬ মে, ২০১৬, ২:৫৩ অপরাহ্ণ

৫২ রাজনীতি ডেস্ক ।।

বহির্বিশ্বে বিএনপিকে কোণঠাসা করতে চায় ক্ষমতাসীন আওয়ামী লীগ। দলটি মনে করে, ৫ জানুয়ারির নির্বাচনের পর বিএনপি-জামায়াত জোটের ওপর পশ্চিমা দেশগুলো ও মধ্যপ্রাচ্যের কিছু দেশের যে ‘একচেটিয়া’ সমর্থন ছিল, তা আর এখন নেই। এই অবস্থায় প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ বিএনপির ওপর থেকে ওই দেশগুলোর সমর্থন আরও কমিয়ে এনে দলটিকে ‘বন্ধুহীন’ করার লক্ষ্য নিয়ে এগোচ্ছে আওয়ামী লীগ।

আওয়ামী লীগের দায়িত্বশীল কয়েকজন নেতা নাম না প্রকাশের শর্তে বলেন, নির্বাচনের পর যেসব দেশের ক্ষমতাসীন সরকারকে নিয়ে ‘অস্বস্তি’ ছিল, তাদের সঙ্গে সরকার ও আওয়ামী লীগ নানাভাবে যোগাযোগ রক্ষা করে চলেছে। কূটনৈতিক সম্পর্ক জোরদার, যোগাযোগ বৃদ্ধি, দেশের স্বার্থ ঠিক রেখে দেশগুলোর ব্যবসায়িক চাহিদা পূরণ করার কাজগুলো গুরুত্বসহকারে করা হচ্ছে। পাশাপাশি বিএনপি-জামায়াত জোটের নৃশংসতা, ষড়যন্ত্র তুলে ধরা হচ্ছে। এ ছাড়া সরকার বিদেশিদের এই বার্তাও দিয়েছে, তারা চান না বাংলাদেশে সফররত বিভিন্ন দেশের সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করুক।
সাম্প্রতিক সময়ে বিএনপির সঙ্গে কোনো কোনো দেশের সঙ্গে সম্পর্কের অবনতি হয়েছে কি না, তা জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক দেলোয়ার হোসেন বলেন, মুসলিম দেশগুলোর সঙ্গে বিএনপির ভালো সম্পর্ক আছে। কিন্তু মোসাদ ইস্যুতে দেশগুলোর সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে আস্থায় হোঁচট খাবে। এটা দ্রুত কাটিয়ে না উঠলে বিএনপি দল হিসেবে আরও সংকটে পড়বে। তিনি আরও বলেন, সরকারের কূটনৈতিক অনেক পদক্ষেপ নিয়েছে। এখন ৫ জানুয়ারি নির্বাচনের পর মধ্যবর্তী নির্বাচনের চাপ, তত্ত্বাবধায়ক ব্যবস্থাসহ বিভিন্ন বিষয়ে আর কোনো চাপে নেই সরকার। সরকারের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন কাটিয়ে উঠেছে সরকার। সরকারকে সমস্যায় ফেলতে গিয়ে বিএনপিই সমস্যায় পতিত হয়েছে বলে মনে করেন তিনি।
আওয়ামী লীগের নেতারা মনে করেন, সরকার এখন দেশ-বিদেশের চাপমুক্ত। বিএনপি-জামায়াত-সমর্থিত জোটের ‘জঙ্গিবাদী’ কার্যক্রমে জোটটি এখন বন্ধুহীন হয়ে পড়েছে। সম্প্রতি ভারতে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের একজন নেতার সঙ্গে বিএনপির যুগ্ম মহাসচিব এম আসলাম চৌধুরীর বৈঠকের বিষয়টিকে ছবিসহ গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘ব্র্যান্ডিং-রিব্র্যান্ডিং’ করছে সরকার-সংশ্লিষ্টরা। এতে মুসলিম বিশ্বের সঙ্গে বিএনপি-জামায়াতের সম্পর্ক কমে আসবে বলে তাঁদের ধারণা। পাশাপাশি সম্প্রতি কুয়েতের আমির, যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া-বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী এবং ভারতের পররাষ্ট্রসচিব বাংলাদেশ সফরকালে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে সাক্ষাৎ করেননি। এটিকে আওয়ামী লীগ ইতিবাচক হিসেবে দেখছে। দলটি মনে করছে, এর ফলে বিএনপির নেতা-কর্মীদের মধ্যে এক ধরনের হতাশা ও প্রশ্ন তৈরি হবে।
আওয়ামী লীগের আন্তর্জাতিক-বিষয়ক সম্পাদক ফারুক খান বলেন, প্রধানমন্ত্রী ও জয়ের ওপর অনেক হামলার হুমকি এসেছে। বিএনপির এসব কর্মকাণ্ড নতুন কিছু নয়। এ জন্য উচিত ওদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া।
সরকারের একজন জ্যেষ্ঠ মন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘মোসাদের সঙ্গে বিএনপির নেতা আসলামের বৈঠক হয়েছে, এটাকে আমরা সত্য বলে মনে করি। তাঁর বৈঠক-সম্পর্কিত নথিপত্র আমাদের কাছেও আছে। এতে মুসলিম বিশ্ব বিএনপি-জামায়াত জোট থেকে বিমুখ হয়ে যাবে।’ তিনি আরও বলেন, কী কারণ বা উদ্দেশ্য নিয়ে আসলাম মোসাদের সঙ্গে বৈঠক করেছেন, তা তাঁদের কাছে পরিষ্কার নয়। এ জন্য আসলামকে পুলিশি হেফাজতে ব্যাপক জিজ্ঞাসাবাদ করার পরিকল্পনার সিদ্ধান্ত সরকার আগেই নিয়েছিল।
আসলাম চৌধুরী গতকাল রোববার সন্ধ্যায় গ্রেপ্তার হয়েছেন।
ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে বিএনপির যুগ্ম মহাসচিব এম আসলাম চৌধুরীর বৈঠকের কথা উল্লেখ করে গতকাল শনিবার আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেন, ইহুদি গোয়েন্দা সংস্থার সঙ্গে হাত মিলিয়ে এই সরকারকে উৎখাত করবে এবং বিএনপি ক্ষমতায় এসে ইসরায়েলকে স্বীকৃতি দেবে—এই হলো তাদের ষড়যন্ত্র।
আসলামকে গ্রেপ্তার করা নিয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, ‘তাঁর বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন মামলা রয়েছে। তিনি দেশে নাশকতা করে ক্ষান্ত হননি; বিদেশেও গিয়েছেন।’
বিএনপির স্থায়ী কমিটির এক সদস্য বলেছেন, মোসাদের সঙ্গে আসলাম চৌধুরীর বৈঠকের ছবি ও তথ্য ছড়িয়ে দিয়েছে সরকার।

                                                                                                                                                                    সুত্র- প্রথম আলো।


এ জাতীয় আরো খবর...

আর্কাইভ সংবাদ

FriSatSunMonTueWedThu
      1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031     
    123
45678910
11121314151617
18192021222324
252627282930 
       
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031   
       
     12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31      
   1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
       
1234567
891011121314
15161718192021
22232425262728
293031    
       
     12
3456789
10111213141516
17181920212223
24252627282930
       
  12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
       
      1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031     
   1234
567891011
12131415161718
19202122232425
262728293031 
       
 123456
78910111213
14151617181920
21222324252627
282930    
       
     12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31      
   1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
       
1234567
891011121314
15161718192021
22232425262728
293031    
       
    123
45678910
11121314151617
18192021222324
25262728293031
       
  12345
6789101112
13141516171819
20212223242526
27282930   
       
      1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031     
    123
45678910
11121314151617
18192021222324
252627282930