৫২ বিশেষ ডেস্ক।।
দিনে পাঁচবার আজানে লাউডস্পিকারের ব্যবহার শব্দদূষণ ছড়াচ্ছে, তাই আজানে মাইক ব্যবহারে নিষেধাজ্ঞা জারি হোক। কর্ণাটক হাইকোর্ট এই আবেদন খারিজ করে জানিয়েছে, ভারতীয় সংবিধান এত কম সহনশীল নয় যে কোনও সম্প্রদায়ের ধর্মচারণে বাধা দেবে। আজানে লাউডস্পিকারের সাহায্যে ধর্মপ্রাণ মুসলমানদের পাঁচ ওয়াক্ত নামাজ সম্পর্কে সচেতন করা হয় এবং ধর্মীয় উপাসনা খুব অল্প সময়ের জন্য প্রচার করা হয়। এতদ্বারা কোনও দূষণই ছড়ায় না। অতএব, আজানের সময় লাউড স্পিকারের ব্যবহার জারি থাকবে। কর্নাটকের মুসলিম সমাজ হাইকোর্টের এই রায়কে স্বাগত জানিয়েছে। তারা বলেছে, এই রায় প্রকৃত ধর্মনিরপেক্ষতার নিদর্শন হয়ে থাকলো।