৫২ গাইবান্ধা প্রতিনিধি।।
বৃটিশ বিরোধী তেভাগা আন্দোলনের অন্যতম নেতা, ভাষা সৈনিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও মুক্তিযুদ্ধের সংগঠক নির্মলেন্দু বর্মণের ৯৯তম জন্মদিন আজ ২৩ নভেম্বর শনিবার পালন করা হয়।
এ উপলক্ষে পূজা অর্চনা, রাম কির্তন ও বাল্যসেবার মধ্য দিয়ে দিনটি গাইবান্ধা জেলা শহরের পূর্বপাড়ার বাসবভনে পালিত হয়। তার আত্মীয়-স্বজন ও শুভান্যুধায়ীদের ওই অনুষ্ঠানে অংশ গ্রহণে অনুরোধ জানানো হয়েছিলো। উল্লেখ্য নির্মলেন্দু বর্মণ ছিলেন বাঙ্গালী জাতীয়তাবাদ, গণতান্ত্রিক আন্দোলন, ধর্মনিরপেক্ষতা ও মুক্তিযুদ্ধের চেতনা প্রতিষ্ঠার নিঃস্বার্থকভাবে নিজের জীবন বিলিয়ে দিয়েছিলেন সেই বলিষ্ঠ নেতা মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, গাইবান্ধা জেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক।