ইয়ামিন হোসেন, ৫২ ভোলা প্রতিনিধি।।
ভোলা সদর উপজেলার মেঘনা নদীর ইলিশাঘাটে তাশরিফ ১ ও ফারহান ৪ লঞ্চ থেকে ১২শ কেজি জাটকা আটক করেছে দক্ষিণ জোনের কোস্টগার্ড।বুধবার রাত সাড়ে ৯ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ জোন কোস্টগার্ডের একটি টিম এই জাটকা ইলিশ জব্দ করেন।
কোস্টগার্ড জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুই লঞ্চে অভিযান চালিয়ে এই জাটকা ইলিশ জব্দ করা হয়। কোস্টগার্ডের দক্ষিণ জোনের অপারেশন অফিসার ওয়াসিম জানান জামিয়াতুস সুন্নাহ মাদ্রাসা, মাদ্রাসাই ছওতুল হেরা কারামতিয়া বহুমুখী প্রকল্প লিল্লাহ বোডিং ও এতিমখানা, আবু বকর ছিদ্দীক (রাঃ) ইসলামিয়া বহুমুখী মাদ্রাসা, ওছমান আলী পাটওয়ারী নূরানী হাফেজিয়া মাদ্রাসা, আজিজিয়া দারুল উলুম মাদ্রাসায় জব্দকৃত জাটকা ইলিশ বিলিয়ে দিয়েছেন বলে জানান কোস্টগার্ড।