ইয়ামিন হোসেন, ৫২ ভোলা অফিস।।
উত্তর ভোলার প্রখ্যাত আলেমেদীন ও আলহাজ্ব মাওলানা রুহুল আমিনের ছোট ভাই ছারছিনা দরবার শরিফের খলিফা আলহাজ্ব মাওলানা ছগির আহমেদ (৮৫)আর নেই ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এলাকায় তার নিজ বাড়ীতে ইন্তেকাল করেন।
তিনি মৃত্যু কালে স্ত্রী ৪ ছেলে ৪ মেয়েসহ অসংখ্য আত্নীয় স্বজন রেখে গেছেন।
আলহাজ্ব মাওলানা ছগির আহমেদ এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ইলিশা ইউনিয়নের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হাসনাইন আহমেদ হাসান মিয়া, লালমোহন আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোশারেফ হোসেন, মাওলানা ফয়জুল হক, ভোলা আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা রুহুল আমিন, মৌলভীরহাট মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মফিজুল ইসলাম, সোনাইমুড়ী হামিদিয়া কামিল মাদ্রাসার জামে মসজিদের সাবেক খতিব মাওলানা আব্দুর রশিদ, ইলিশা বাঘার হাওলা নেছারিয়া দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা সুপারেনডেন্ট মাওলানা আবুু তাহের, ৬২নং চরকান্দি আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা আব্দুর রব, মৌলভীরহাট হোসাইনিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার আরবি বিভাগের সিনিয়র অধ্যাপক মাওলানা আব্দুল জলিল কারি,
ইলিশা ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি হোসেন মিয়া, গাজীপুর সদর উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আবদুল আজিজ, ভোলা জেলা ছাত্রলীগ নেতা নেওয়াজ শরিফ কুতু্বসহ বিভিন্ন আলেম ওলামা ও রাজনৈতিক ব্যক্তিবর্গ মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
জানাজার সালাতের আগে ভোলার বিশিষ্ট আলেম-ওলামাগণ নসিহত ও স্মৃতিচারণ মূলক বক্তব্য রাখেন তারা বলেন আজকের এই জানাজার সালাতে আমাদের সকলকে এ কথা স্মরণ করতে হবে যে পৃথিবীতে আমরা কেউই চিরদিন থাকবো না সকলকেই আল্লাহর দরবারে হাজির হতে হবে সেজন্য আল্লাহর হুকুম আহকাম মেনে চলতে হবে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করতে হবে এবং সকল অন্যায় পাপাচার থেকে নিজেকে দূরে রাখতে হবে।
শুক্রবার বিকাল ৩ টায় ইলিশা নেছারিয়া দাখিল মাদ্রাসার মাঠে জানাজা নামাজ শেষে মরহুমের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
মরহুমের জানাজা নামাজ পরিচালনা করেন তার ছেলে মাওলানা হেলাল উদ্দিন আফসারী।