৫২ মফস্বল ডেস্ক।।
আব্দুল মালেক ইয়ামিন, ভোলা থেকে।
ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের আহত ছাত্রলীগ নেতা আলামিন সরদার কে দেখতে হাসপাতালে গিয়েছেন রাজাপুর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব মিজানুর রহমান খানঁ।বুধবার বিকালে ভোলা সদর হাসপাতালে ইউনিয়নের দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে চেয়ারম্যান মিজানুর রহমান আহত আলামিন কে দেখতে গিয়ে তার চিকিৎসার খোজ খবর নেন এবং আহত ছাত্রলীগ নেতার পরিবারের সাথে কথা বলেন। সূত্রে জানা যায়,গত মঙ্গলবার বিকালে রাজাপুর ইউনিয়নের বাণিজ্যমন্ত্রীর নির্বাচনী পথসভায় মিছিল নিয়ে যাওয়ার পথে দলীয় নেতাকর্মীদের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে দুই গ্রুপের মধ্যে মারধরের ঘটনা ঘটে এতে আলামিন গুরুত্বর আহত হয়।আহত আলামিন রাজাপুর ইউনিয়ন ৪নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি ও বশির সরদারের ছেলে বলে জানাগেছে।