ইয়ামিন হোসেন, ভোলা ।।
ভোলা সদর উপজেলা ইলিশা ইসলামিয়া মডেল ডিগ্রী কলেজের অধ্যক্ষ নিজাম উদ্দিনের বাবা ও মৌলভীর হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবসর প্রাপ্ত সহকারী শিক্ষক আলহাজ্ব মাওলানা আজিজল হক মাষ্টার (৭৫) গত রাত ১১.৩০ ঘটিকার সময় বরিশাল শের-ই বাংলা নেওয়ার পথে ইন্তেকাল করেন।
ইন্নালিলাহি রাজিউন। তিনি ৩ ছেলে ৪ মেয়েসহ অসংখ্য গুন-জ্ঞানী রেখে গেছেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভোলা জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মাইনুল ইসলাম বিপ্লব সদর উপজেলা চেয়ারম্যান জনাব মোশারেফ হোসেন, উপজেলা ভাইসচেয়ারম্যান আলহাজ্ব মোঃ ইউনুছ, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক শফিকুল ইসলাম, ইলিশা ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ্জাহান বেপারী, বর্তমান চেয়ারম্যান হাছনাইন আহম্মেদ হাছান মিয়া, প্রাক্তন চেয়ারম্যান সিরাজ উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী আক্তার মিয়া, ইলিশা ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তফা মিয়া, সাধারন সম্পাদক সরোয়ারদি মাষ্টার মৌলভীর হাট মাদ্রাসার অধ্যক্ষ নজরুল ইসলাম সহ আরো স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ আজ দুপুর ২.৩০ মিনিটে বাপ্তা মনুমিয়া হাওলাদার বাড়ির জামে মসজিদ প্রাঙ্গনে ২য় জানাজা শেষে ইলিশা বাসষ্টান্ড জামে মসজিদ প্রাঙ্গনে দাফন করা হয়।