মনোয়ারার চিকিৎসায় সহযোগিতার আবেদন
রংপুরের মিঠাপুকুর উপজেলার শঠিবাড়ীর মনোয়ারা বেগম (৫১) ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও থাইরয়েডজনিত রোগে ভুগছেন। স্বামী মো. ওছমান মণ্ডলের অবসানের পর মনোয়ারা বেগম একাকী বসবাস করছেন। সন্তান না থাকায় তাঁর কোনো আর্থিক ভরসা নেই।
মনোয়ারা বেগম ঢাকার নাখালপাড়ার একটি বাসায় কাজ করে মাসে পাঁচ হাজার টাকা আয় করেন। এই টাকা দিয়ে সংসার চালানোর পাশাপাশি তাঁকে প্রতি মাসে কয়েক হাজার টাকার ওষুধ কিনতে হয়। ফলে তিনি চিকিৎসার খরচ জোগাতে পারছেন না।
মনোয়ারা বেগম সমাজের সহৃদয় মানুষের কাছে সহযোগিতা চেয়েছেন। তাঁর যোগাযোগের নম্বর ০১৮৬৬১৬৯১৪৪। বিকাশ বা নগদ অ্যাপের মাধ্যমে এই নম্বরে তাঁকে আর্থিক সহায়তা পাঠিয়ে তাঁর চিকিৎসায় সহযোগিতা করা যাবে।