রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
গাজীপুরে লাগেজ-বস্তায় নারীর খণ্ডিত মরদেহ, আটক ৩ গাজীপুরে চাঁদাবাজির মামলা দিয়ে জমি দখলের অভিযোগ আইনজীবীর বিরুদ্ধে “মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়ি” এই স্লোগানে গাজীপুরে ভাওয়াল টাইগার্স ক্লাবের লাখ টাকার ফুটবল টুর্নামেন্ট ইউপি সদস্যের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে গাজীপুরে মানববন্ধন সাংবাদিক আবুল কাশেমের নামে টেকনাফ থানায় করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ‎গাজীপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে ইউপি সদস্যের নামে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা গাজীপুরে যুবদল নেতার উপর হামলার নিন্দা ও প্রতিবাদ জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে গাজীপুর সদর উপজেলা বিএনপির আলোচনা সভা ও বিজয় র‍্যালী – ঐক্যবদ্ধ থাকার আহবান এমপি বাচ্চুর জয়দেবপুর থানা পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত শেষ পর্যায়ে স্বেচ্ছাসেবক দলের নতুন কমিটি গঠনের প্রক্রিয়া, শিগগিরই ঘোষণা হতে পারে কেন্দ্র ও মহানগর নেতৃত্ব

মরুভূমির দুম্বা সারা দেশে ছড়িয়ে দিতে চান রংপুরের জাহিদ

নিজস্ব প্রতিবেদক
আপডেট টাইম : রবিবার, ২৫ মে, ২০২৫, ১১:৫৭ অপরাহ্ণ

৫২ রংপুর ডেস্ক।।

জাহিরুল ইসলাম জাহিদের বাড়ি রংপুরের পীরগঞ্জে। তবে তিনি থাকেন দুম্বার খামার গড়ে তুলেছেন গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার দড়ি জামালপুর গ্রামে। মেঠোপথ, দুপাশে ধানখেত আর নয়নাভিরাম সবুজ শ্যামল নিভৃত এ গ্রামে রঙিন টিন শেডে বানানো দুম্বার খামারটি সবার চেনা। তাইতো জাহিদ নাম বললেই সোজা তার দুম্বার খামারে নিয়ে যান ছোট-বড় যে কেউ।

তরুণ উদ্যোক্তা জাহিদ একটি বেসরকারি উন্নয়ন সংস্থায় যক্ষ্মা নিয়ে গবেষণা ও চিকিৎসাসেবা দিয়ে থাকেন। পেশাগত দিক থেকে ব্যস্ততা থাকলে সৌখিনতা থেকেই দুম্বা লালন-পালন শুরু করেন তিনি। ছোটভাই জিন্নাহ মণ্ডল তার খামারের দেখভাল করার পাশাপাশি দুম্বার পরিচর্যা করে থাকেন। দুই সহোদয়ের স্বপ্ন এখন জেলার ব্যতিক্রমী খামার হিসেবে এটিকে দাঁড় করানো। সঙ্গে নতুন সংযোজন হিসেবে উন্নত প্রজাতির আরও দুম্বা ও ব্ল্যাক বেঙ্গল ছাগলের বাণিজ্যিক খামার গড়ার স্বপ্ন দেখছেন তারা।

এসব দুম্বার খাবার তালিকায় থাকে ঘাস, পাতা, খড়, ভূষি ও সরিষা খৈল। প্রতিদিন রুটিন করে খাওয়ানোসহ সবধরনের যত্ন নিতে কমতি রাখেন জাহিদ ও জিন্নাহ। মরুভূমির এ প্রাণী লালন-পালন করতে পেরে খুশি তারা। লোকজন প্রতিদিন দূর-দূরান্ত থেকে খামারে আসছেন জাহিদের দুম্বা দেখতে।

জাহিদের ছোটভাই জিন্নাহ মণ্ডল বলেন, আমি প্রথমে এধরনের ফার্ম করতে বড়ভাইকে নিষেধ করেছিলাম। কারণ তখনো আমার কাছে মনে হয়েছে এমন নিভৃত গ্রামে দুম্বার ফার্ম করা সম্ভব না। এসব দুম্বা তো সহজে পাওয়া যায় না। তবে শেষ পর্যন্ত ভাইয়ের ইচ্ছাতেই ফার্মের যাত্রা শুরু হয়। এখন বেশ সাড়া পাচ্ছি আমরা। দুম্বা বাংলাদেশে বিরল প্রাণী হলেও এর চাহিদা অনেক।

তিনি আরও বলেন, দুম্বা লালন-পালনে তেমন কোনো বাড়তি ঝামেলা নেই। খুব বেশি কষ্ট করতেও হয় না। মরুভূমির প্রাণী হিসেবে খাবারের বৈচিত্র্য থাকার কথা থাকলেও বাংলাদেশ প্রচলিত খাবারই খাওয়ানো হয় দুম্বাকে। আমরা সকালে কাঁচা ঘাস (নেপিয়ার), দুপুরে খড়, ভুষি, গুড়া ও খুদভাটি, সন্ধ্যার আগে খড়কাটা এবং ভুষি খেতে দেই। এর বাইরে পাতাও খেয়ে থাকে।

জিন্নাহ বলেন, মরুভূমির প্রাণী হিসেবে দুম্বার রোগপ্রতিরোধ ক্ষমতা অনেক বেশি হওয়ায় অন্যান্য প্রাণীর মতো চর্চার ব্যাপারে খুব বেশি কষ্ট করতে হয় না। অসুখ-বিসুখ হলে খুব একটা চিকিৎসার প্রয়োজন পড়ে না। তারপরও আমরা ইউটিউব দেখে প্রাথমিক চিকিৎসা দিয়ে থাকি। তিন মাস পর পর কৃমির প্রতিষেধক দেওয়া হয়।

তরুণ এই উদ্যোক্তা বলেন, দুম্বা দলবদ্ধভাবে থাকতে বেশি পছন্দ করে। বেশ শান্ত প্রাণি, গরু-ছাগলের মতো নয়। প্রান্তিক পর্যায়ে আমরা এই ফার্ম করার পর থেকে সবার কাছ থেকে ভালো সাড়া পাচ্ছি। ইচ্ছে আছে ধীরে ধীরে এই ফার্মকে বড় পরিসরে গড়ে তোলা এবং যেহেতু দুম্বার চাহিদা ও দাম বেশি, তাই লালন-পালনে কোনো লোকসানের সম্ভাবনা নেই।

স্থানীয় যুবক ফজলুল করিম চয়নের সঙ্গে কথা হলে তিনি বলেন, আমাদের এলাকার আগে দুম্বা ছিল না। জাহিদ ভাই প্রথম দুম্বার খামার গড়ে লালন-পালন করছে। এটা লাভজনক ব্যবসা এবং এর চাহিদাও বাড়ছে। সফলতার দিক থেকে ভালো।

তিনি আরও বলেন, দুম্বার গোস্তের মধ্যে অনেক প্রোটিন ও ভিটামিন আছে। এটা ব্যয়বহুল হলেও জাহিদ ভাইয়ের মতো উদ্যোক্তারা সফল হবে। গরু-ছাগলের চেয়ে যদি একটু ব্যতিক্রম চিন্তা থেকে কেউ দুম্বার খামার গড়ে তুলতে চাইলে খুব বেশি পুঁজি লাগবে না। আর এখন কোরবানির হাটে যদি দুম্বা দেখতে পাওয়া যায়, এটা যে কারো ভালো লাগবে। যেই দুম্বা সৌদি আরব থেকে আনতে হতো সেই দুম্বা এখন আমরা হাতের নাগালে পাচ্ছি।

জাহিদের এই দুম্বার খামার দেখতে রংপুর শহর থেকে এসেছেন মোহাম্মদ শামীম। তারও ইচ্ছে আছে ছোট পরিসরে হলেও দুম্বা লালন-পালন শুরু করবেন। শামীম বলেন, এর আগে সরাসরি কখনো দুম্বা দেখেনি। এ কারণে দেখার আগ্রহ থেকে রংপুর থেকে এতো দূরে এসেছি। বেশ ভালো লাগছে।

তপ্ত মরুর দুম্বা নিয়ে খামার গড়ে তোলা প্রসঙ্গে জাহিরুল ইসলাম জাহিদ বলেন, সবাইতো গরু-ছাগল-ভেড়া লালন পালন করে থাকে। কিন্ত আমার শুরু থেকেই একটু ব্যতিক্রম চিন্তা ছিল। আমি আনকমন কিছু দিয়ে শুরু করব, যেটা আমাদের দেশে সহজলভ্য নয় এবং আমার মাধ্যমে প্রান্তিক পর্যায়ের খামারিরা সেটা পাবেন। প্রথমে আমি হরিণ নিয়েও ভেবেছি। পরে বিভিন্ন খামার পরির্দশন ও অনেক কিছু জেনে শুনে দুম্বা নিয়ে আগ্রহ তৈরি হয়। এরপর ভারত এবং পাকিস্তানী টার্কিজ প্রজাতির দুম্বা দিয়ে খামার গড়ে তোলার কাজ শুরু করি।

জাহিদের স্বপ্ন প্রান্তিক পর্যায়ে বেকার সমস্যা দূরীকরণে দুম্বার লালন-পালনে উদ্যোক্তা তৈরি করা। এজন্য তিনি প্রান্তিক পর্যায়ে দুম্বা সরবরাহ করতে চান। যাতে একটা সময় রংপুর অঞ্চলের পাশাপাশি সারা দেশে দুম্বা সহজলভ্য হয়ে উঠে। শুধু তাই নয়, কোরবানির হাটগুলোতে যাতে দুম্বার সরবরাহ থাকে, সেটি নিশ্চিত করতে বড় পরিসরে খামার গড়ার স্বপ্ন বুনছেন তিনি।

তিনি আরও বলেন, আমাদের দেশে কোরবানির ঈদে অনেকেই গরু, ছাগল, ভেড়া, মহিষ ও উট কিনে থাকেন। কিন্তু দুম্বা খুব একটা কিনতে দেখা যায় না। এর চাহিদা থাকলেও হাটগুলোতে এর আমদানি দেখা যায় না। আমার ইচ্ছে আছে, বাংলাদেশের প্রত্যেক প্রান্তে এই প্রাণীকে ছড়িয়ে দেওয়া। আমার আগে অনেক খামারি ভাই দুম্বার খামার গড়েছেন। আমি এখন ছোট পরিসরে শুরু করলেও স্বপ্নটা অনেক বড়। আমি বিশ্বাস করি, প্রান্তিক পর্যায়ে দুম্বা ছড়িয়ে দিতে পারলে একটা সময় দুম্বার চাহিদা সবখানেই বাড়বে।

জাহিদ বলেন, মরুভূমির প্রাণী হলেও বাংলাদেশের আবহাওয়া ও পরিবেশ দুম্বা লালন-পালনের জন্য সহনীয়। একারণে দেশের অনেকেই দিন দিন দুম্বার খামার গড়ে তুলছেন। আমি নিজেও বিভিন্ন প্রান্ত থেকে এসব দুম্বা ক্রয় করে খামার ধীরে ধীরে বড় করার চেষ্টা করছি। যে কেউ দুই-তিনটা দুম্বা দিয়ে ছোট পরিসরে খামারের শুরুটা করতে পারবে। এক্ষেত্রে ছয় মাস বয়সের বাচ্চা দুম্বা কিনতে গেলে ৮০ হাজার থেকে এক লাখ ২০ হাজার টাকা দাম পড়বে। বয়স্ক প্রতিটা দুম্বা পড়বে দেড় লাখ থেকে দুই লাখ টাকা। বাংলাদেশে দুম্বার ভবিষ্যৎ উজ্জ্বল তাই খামার গড়তে পারলে সফল উদ্যোক্তা হতে বেশি কষ্ট পোহাতে হবে না।

তিনি আরও জানান, তার খামারে থাকা একেকটি দুম্বার ওজন কমপক্ষে ৭৫ থেকে ১২০ কেজি পর্যন্ত হবে। ভবিষ্যতে দুবাইয়ের আউয়াসি প্রজাতির দুম্বার পাশাপাশি দেশীয় ব্লাক বেঙ্গল ছাগল লালন-পালন এবং বাণিজ্যিকভাবে সরবরাহ করতে খামার বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে তার।

এদিকে পবিত্র ঈদুল আজহা সামনে রেখে রংপুর জেলায় প্রায় তিন লাখ ৬৩ হাজার গবাদি প্রাণী প্রস্তুত করেছেন খামারি ও গৃহস্থরা। এসব প্রাণীর বিপরীতে জেলায় কোরবানির চাহিদা রয়েছে প্রায় দুই লাখ ২৪ হাজারের কিছু বেশি। ফলে এক লাখ ৩৯ হাজার কোরবানির প্রাণি উদ্বৃত্ত থাকবে।

রংপুর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আবু ছাঈদ বলেন, জেলার আট উপজেলায় প্রায় ২৫ হাজার খামারির ঘরে এক লাখ ৫৪ হাজার ৩২৩টি গরু এবং দুই লাখ আট হাজার ৭০০ ছাগল, ভেড়া, দুম্বা বাজারে বিক্রির জন্য প্রস্তুত রয়েছে। খামারিদের সবরকমের সহযোগিতা করা হচ্ছে বলেও জানান এই কর্মকর্তা।

তিনি আরও বলেন, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দুম্বা একটি সেনসিটিভ প্রাণী। রংপুর জেলার পীরগঞ্জ, পীরগাছা ও সদর উপজেলার বেশ কয়েকজন খামারি দুম্বা লালন-পালন করছেন। শুধু দুম্বা নয় দুম্বার একটি জাত হচ্ছে গাড়ল। আবার ভেড়া ও গাড়ল প্রায়ই একই প্রাণী। তবে ধর্মীয় কারণে দুম্বা কোরবানির জন্য অনেকের পছন্দের এবং এর চাহিদাও রয়েছে।

ডা. মো. আবু ছাঈদ বলেন, আগে দুম্বার খামার না থাকলেও এখন দিন দিন বৃদ্ধি পাচ্ছে। দুম্বা লালন-পালনে আলাদা কোনো প্রশিক্ষণের প্রয়োজন হয় না। ভেড়া ও গাড়ল যে পদ্ধতিতে পালন করা হয়, দুম্বার ক্ষেত্রেও একই পদ্ধতি। তবে ভেড়া আমরা সবাই চিনি, গাড়ল চেনার ক্ষেত্রে গরুর বাছুরের মতো লম্বা লেজ আর দুম্বার পাচায় অনেক মাংস থাকবে।


এ জাতীয় আরো খবর...

আর্কাইভ সংবাদ

FriSatSunMonTueWedThu
  12345
6789101112
13141516171819
20212223242526
27282930   
       
    123
45678910
11121314151617
18192021222324
252627282930 
       
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031   
       
     12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31      
   1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
       
1234567
891011121314
15161718192021
22232425262728
293031    
       
     12
3456789
10111213141516
17181920212223
24252627282930
       
  12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
       
      1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031     
   1234
567891011
12131415161718
19202122232425
262728293031 
       
 123456
78910111213
14151617181920
21222324252627
282930    
       
     12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31      
   1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
       
1234567
891011121314
15161718192021
22232425262728
293031    
       
    123
45678910
11121314151617
18192021222324
25262728293031
       
  12345
6789101112
13141516171819
20212223242526
27282930   
       
      1
2345678
9101112131415
1617