
মেট্রোরেলে ইন্টার্নশিপের সুযোগ, ভাতা ১০,০০০ টাকা
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) মেট্রোরেলে ছয় মাসের ইন্টার্নশিপের জন্য আবেদনপত্র আহ্বান করেছে। এই ইন্টার্নশিপে ফলাফলের অপেক্ষায় থাকা শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন।
ইন্টার্নশিপের যোগ্যতা:
- বাংলাদেশের নাগরিক হতে হবে।
- স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ইলেক্ট্রিক্যাল/মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
- অথবা, ফলাফলের অপেক্ষায় থাকা শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন। তবে, শিক্ষাপ্রতিষ্ঠানের বিভাগীয় প্রধানের প্রত্যয়নপত্র দাখিল করতে হবে।
- স্নাতক/স্নাতকোত্তর/সমমান ডিগ্রি অর্জনের দুই বছরের মধ্যে আবেদন করতে হবে।
- একজন প্রার্থী শুধুমাত্র একবার ইন্টার্নশিপ করার সুযোগ পাবেন।
- অন্য কোনও কর্মে নিয়োজিত থাকলে নিয়োগদাতার অনাপত্তি সনদ দাখিল করতে হবে।
ভাতা এবং সুযোগ-সুবিধা:
- ইন্টার্নশিপের সময় প্রতি মাসে ১০,০০০ টাকা ভাতা দেওয়া হবে।
- ইন্টার্নশিপ ভাতা ছাড়া অন্য কোনো ভাতা বা সুবিধা দেওয়া হবে না।
- সফলভাবে কোর্স সম্পন্ন করলে ইন্টার্নরা একটি সনদ পাবেন। তবে, এই সনদ কোনও প্রতিষ্ঠানে স্থায়ী, অস্থায়ী বা অন্য কোনও চাকরির ক্ষেত্রে প্রাধান্য হিসাবে বিবেচিত হবে না।
আবেদন প্রক্রিয়া:
ইচ্ছুক প্রার্থীদের এখানে ক্লিক করে আবেদন ফরম ডাউনলোড করতে হবে। আবেদনপত্র পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্র সহ ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিম্নোক্ত ঠিকানায় পাঠাতে হবে:
ব্যবস্থাপনা পরিচালক
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড
ডিএমটিসিএল প্রশাসনিক ভবন, লেভেল-৫
এমআরটি লাইন ৬ ডিপো
সোনারগাঁও জনপথ রোড, সেক্টর ১৫-১৬
দিয়াবাড়ি, উত্তরা
ঢাকা ১২৩০
এ জাতীয় আরো খবর...