৫২ মফস্বল ডেস্ক।।
মামুন হোসেন,
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভরাডোবা এলাকায় মঙ্গলবার সকালে রাস্তা পারাপারের সময় শাখাওয়াত হোসেন (১১) নামের এক ব্যক্তি বাস চাপায় ঘটনাস্থলেই নিহত হন। নিহত শাখাওয়াত হোসেন গফরগাঁও উপজেলার উথুরী গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে। অপরদিকে, সোমবার রাত নয়টার দিকে ভালুকা ডিগ্রী কলেজের সামনে বাস চাপায় মিজানুর রহমান লাবু মিয়া নামে এক (গার্মেন্টস্)ব্যাবসায়ীকে শ্যামলী বাংলা পরিবহনের একটি বাস চাপা দিলে তাকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। নিহত মিজানুর রহমান উপজেলার ভরাডোবা গ্রামের দেয়ালিয়া পাড়ার মৃত ইদ্রিস আলীর ছেলে। একই দিন বিকালে ঢাকা-ময়মনসিংহমহাসড়কের সিষ্টোর বাজার বাসষ্ট্র্যান্ডে দুইবাস ও প্রাইভেটকারের সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারের ৩ যাত্রী আহত হয়। ময়মনসিংহ থেকে আসা ঢাকা গামী প্রাইভেটকারটি (ঢাকা মেট্রো গ-১৩-৬৯৭৩) কে পিছন থেকে আসা কিশোরগঞ্জ (ব-১১-০০০১) বাসটি ধাক্কা দিলে সামনে দাড়িয়ে থাকা বাসের ভিতরে ঢুকে প্রাইভেটকারটি ধুমড়েমুচড়ে যায়।